E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

নতুন করে বাজেয়াপ্ত ১০২১ কোটির সম্পত্তি, আরও বেকায়দায় অনিল অম্বানী

রিলায়্যান্স হোম ফিনান্স এবং রিলায়্যান্স কমার্শিয়াল ফিনান্সের মাধ্যমে ১৫,৫৪৮ কোটি টাকার ঋণ ভুয়ো সংস্থার মাধ্যমে সরানোর অভিযোগ উঠেছে। সিবিআই-এর একাধিক এফআইআর-এর ভিত্তিতে যার তদন্তে নেমে এখনও পর্যন্ত চারটি চার্জশিট দাখিল করেছে ইডি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ০৭:৩৯
অনিল অম্বানী।

অনিল অম্বানী। — ফাইল চিত্র।

আর্থিক দুর্নীতির তদন্তে নেমে অনিল অম্বানীর রিলায়্যান্স গোষ্ঠীর আরও ১০২১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। যার মধ্যে রয়েছে রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচারের হাতে থাকা রিলায়্যান্স পাওয়ারের শেয়ার, স্যাসন পাওয়ার ও রিলায়্যান্স পাওয়ার থেকে প্রাপ্য নির্দিষ্ট কিছু ঋণ। ফলে ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে রিলায়্যান্স এডিএজি-র বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ দাঁড়াল মোট ২০,৩৬৭ কোটি।

উল্লেখ্য, রিলায়্যান্স হোম ফিনান্স এবং রিলায়্যান্স কমার্শিয়াল ফিনান্সের মাধ্যমে ১৫,৫৪৮ কোটি টাকার ঋণ ভুয়ো সংস্থার মাধ্যমে সরানোর অভিযোগ উঠেছে। সিবিআই-এর একাধিক এফআইআর-এর ভিত্তিতে যার তদন্তে নেমে এখনও পর্যন্ত চারটি চার্জশিট দাখিল করেছে ইডি। গোষ্ঠীর আট জন শীর্ষ কর্তা বা ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, বিদেশি মুদ্রা পরিচালন আইনে আরও ৭৭.৮৬ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Anil Ambani Reliance Group ED

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy