ভারতে স্টারলিঙ্কের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা (স্যাটকম) চালু করতে না পারা নিয়ে অম্বানীকে বিঁধেই চলেছেন সংস্থাটির কর্ণধার, আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। শনিবার সমাজমাধ্যমে আরও বিস্ফোরক তিনি। ভোটের সময়ে অম্বানীর একাধিক সংস্থা কী ভাবে বিজেপিকে আর্থিক সাহায্য করেছে, সেই তথ্য তুলে ধরেছেন। প্রমাণ হিসেবে জুড়েছেন ভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সেই সংক্রান্ত খবর। তবে আলাদা করে কোনও মন্তব্য করেননি। সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, মাস্ক ইঙ্গিতে আঙুল তুলেছেন বিজেপির সঙ্গে মুকেশের যোগসাজশের দিকে। বোঝাতে চেয়েছেন, কেন তাঁর সংস্থা এখনও ভারতে স্যাটকম পরিষেবা দেওয়ার চালুর অনুমতি পায়নি। কেন্দ্র দাবি করেছে, অভিযোগ ঠিক নয়।