E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ডিলারদের বিরোধিতা, ১০ কেজির সিলিন্ডার সংযোগ স্থগিতের সিদ্ধান্ত তেল সংস্থাগুলির

পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে গত মার্চ থেকে দেশে নতুন গ‍্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। চলতি সপ্তাহ থেকে তা ফের চালুর কথা ছিল। তবে বলা হয়, নতুন সংযোগে গ্রাহকেরা ১৪.২ কেজির নয়, ১০ কেজির এফটিএল পাবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬ ০৮:৩৩

— প্রতীকী চিত্র।

ঘরে-বাইরে চাপে পড়ে অবশেষে গৃহস্থালির জন‍্য ১০ কেজির সিলিন্ডারের সংযোগ দেওয়া থেকে পিছিয়ে গেল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতা, মুম্বই, চেন্নাই ও দিল্লিতে ১৭ জুলাই থেকে ১০ কেজির ফ্রি ট্রেড এলপিজি (এফটিএল) দিয়ে নতুন সংযোগ দেওয়ার যে পরিকল্পনা করেছিল তারা, তা আপাতত স্থগিত করা হল। সূত্রের খবর, ডিলার এবং সংশ্লিষ্ট প্রায় সব মহল থেকে আপত্তি থাকায় এই সিদ্ধান্ত। তবে সরকারি ভাবে তার ঘোষণা হয়নি।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে গত মার্চ থেকে দেশে নতুন গ‍্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। চলতি সপ্তাহ থেকে তা ফের চালুর কথা ছিল। তবে বলা হয়, নতুন সংযোগে গ্রাহকেরা ১৪.২ কেজির নয়, ১০ কেজির এফটিএল পাবেন। যার দাম হবে বাণিজ্যিক গ্যাসের সমতুল (প্রতি কেজি অনুযায়ী) এবং তা বাজারদর অনুযায়ী বদলাবে। ফলে কলকাতায় এই গ্যাস কিনতে গ্রাহককে গুনতে হত ১৬০০ টাকার কিছু বেশি।

ওজনে কম ও দাম বেশি হওয়ায় ১০ কেজির এফটিএল জনপ্রিয় হবে না বলে বারবার দাবি করে আসছিল ডিলার সংগঠনগুলি। পাশাপাশি, প্রায় ৭০০ টাকা বেশি দিয়ে এই সিলিন্ডার যে গ্রাহকদের মনে দাগ কাটতে পারবে না, সেটাও সমীক্ষায় সামনে আসে। তাই প্রকল্প স্থগিত করা হল। ইন্ডেন ডিলার সংগঠনের দাবি, যখন মানুষ স্বাভাবিক ভাবে রান্নার গ‍্যাস পাচ্ছেন না, তখন এই প্রকল্পের যুক্তি নেই। ফলে সাধারণ গ্যাসের সংযোগ আগে চালু আনা জরুরি। তার পরে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে এই ধরনের প্রকল্প চালু হোক।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Gas Cylinders LPG cylinders

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy