E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

গ্রেফতার ৯০! আংশিক ভাবে কাজ শুরু ইন্ডিয়ান অয়েলের বজবজ বটলিং প্লান্টে

আন্দোলনকারীদের উপর চড়াও হয় কিছু দুষ্কৃতি। মারধর, হাতাহাতি, ভাঙচুর চলে। সব মিলিয়ে কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু অংশে গ্যাস সরবরাহে দেরি হওয়ার আশঙ্কা তৈরি হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৯:১৫
গোলমাল: পড়ে ভাঙা বাইক। বজবজে আইওসি-র বটলিং কারখানায়।

গোলমাল: পড়ে ভাঙা বাইক। বজবজে আইওসি-র বটলিং কারখানায়। ছবি: শুভ্রজিৎ চক্রবর্তী।

দু’দিন বন্ধ থাকার পরে বুধবার আংশিক কাজ শুরু হল বজবজে ইন্ডিয়ান অয়েলের বটলিং প্লান্টে। দীর্ঘ দিন ধরে মজুরি বকেয়া থাকার অভিযোগে আন্দোলনে নেমেছিলেন সিলিন্ডার সরবরাহকারী ট্রাকের চালক এবং সহকারীরা। তা নিয়ে মঙ্গলবার অশান্তি তুঙ্গে ওঠে। আন্দোলনকারীদের উপর চড়াও হয় কিছু দুষ্কৃতি। মারধর, হাতাহাতি, ভাঙচুর চলে। সব মিলিয়ে কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু অংশে গ্যাস সরবরাহে দেরি হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে সূত্রের খবর, বুধবার গোটা ২৫ ট্রাক সিলিন্ডার ভরে বাইরে বেরিয়েছে। ইন্ডিয়ান অয়েল সূত্রের দাবি, কাজের গতি শ্লথ। তবে বেরিয়েছে ১৮ থেকে ২০ হাজারের মতো সিলিন্ডার।

মঙ্গলবারের ঘটনায় বজবজ থানার পুলিশ ৯০ জনকে গ্রেফতার করে আলিপুর আদালতে পেশ করেছে। খবর, ২০ জনের ১০ দিনের পুলিশি হেফাজত এবং ৭০ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের দাবি, চালক-সহকারী মিলিয়ে প্রায় ১৬০ জন কর্মী নিয়ে পরিষেবা শুরু হয়েছে। অশান্তি পাকানোর অভিযোগে কিছু চালক ও সহকারীকে বাদ দিয়ে নতুন নেওয়া হচ্ছে। তাই দিন দুয়েক কাজ শ্লথ হতে পারে। ইন্ডিয়ান অয়েলের অবশ্য দাবি, ‘‘ঘটনার জের পড়েনি গ্যাস জোগানে।’’ ইন্ডেন ডিস্ট্রিবিউটর অ‍্যাসোসিয়েশন-এর কর্তা বিজন বিশ্বাসের কথায়, ‘‘সমস্যা প্রায় মিটেছে। ১-২ দিনে পুরো মিটবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Cooking Gas Fuel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy