Advertisement
E-Paper

ব্যবসায় সাফল্য পেতে চান? পরামর্শ দিলেন খোদ গৌতম আদানি

এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বুধবার গৌতম আদানি লেখেন, ‘সাফল্য কিছুটা ভাগ্যের খেলা’।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৯:০১
gautam adani

আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। ফাইল ছবি।

ব্যবসাকে অনেকে পেশা হিসাবে বেছে নেন। অনেক সময় পরিশ্রম করেও সাফল্য মেলে না। ব্যসায়ে সাফল্য পাওয়ার মন্ত্র দিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।

এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) বুধবার গৌতম আদানি লেখেন, ‘সাফল্য কিছুটা ভাগ্যের খেলা। যাঁরা জেতেন তাঁরা অতি প্রশংসিত হন। আর যাঁরা হেরে যান তাঁরা কঠোর ভাবে সমালোচিত হন’। এখানেই শেষ নয় আদানি গ্রুপের প্রধান তাঁর পোস্টে দীর্ঘকালীন পরিকল্পনার দিকে নজর দেওয়া এবং অতীতের ঝুঁকিপূর্ণ দৃঢ় পদক্ষেপ থেকে অনুপ্রাণিত হতে পরামর্শ দেন।

ভারতের অন্যতম ধনী শিল্পপতি একটি ছবি পোস্ট করে ছ’টি বিকল্পের মধ্যে যে কোনও একটি বেছে নেওযার পরামর্শ দেন— সুযোগ, বড় বাজি ধরা, ঝুঁকির যাত্রাপথ, একটা বড় লাফ, সহজাত প্রবৃত্তি, অজানায় ডুব দেওয়া। বিভিন্ন বিতর্কে কোণঠাসা আদানির এমন পরামর্শ নিয়ে রীতিমতো মশকরা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

সাম্প্রতিককালে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছেন আদানি গোষ্ঠীর প্রধান, যার মধ্যে রয়েছে হিন্ডেনবার্গ বিতর্কও। হিন্ডেনবার্গ রিসার্চে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারের দাম বাড়িয়ে দেখানোর অভিযোগও রয়েছে।

Gautam Adani Business Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy