E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কয়েক দিনের বিরতির পর আবার দৌড় শুরু সোনা-রুপোর

সোমবার এক ধাক্কায় ৮৮০০ টাকা বেড়েছে এক কেজি খুচরো রুপো। দিনের শেষে থামল ২,৫৮,১০০ টাকায়।

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:৫১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মাঝে কয়েক দিনের বিরতির পরে সোমবার ফের নজির গড়ল সোনা-রুপোর দাম। এ দিন খুচরো পাকা সোনার (১০ গ্রাম ২৪ ক্যারাট) দাম ১৭৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৪১,২০০ টাকা। জিএসটি যোগ করে ১,৪৫,৪৩৬ টাকা। গয়নার হলমার্ক সোনাও ১,৩৪,২০০ টাকায় পৌঁছেছে। কর নিয়ে ১,৩৮,২২৬ টাকা। সোমবার এক ধাক্কায় ৮৮০০ টাকা বেড়েছে এক কেজি খুচরো রুপো। দিনের শেষে থামল ২,৫৮,১০০ টাকায়। কর নিয়ে তার দাম দাঁড়াল ২,৬৫,৮৪৩ টাকা। রুপোর বাট হল ২,৫৮,০০০ টাকা। জিএসটি-র হিসাব কষলে ২,৬৫,৭৪০ টাকা। আন্তর্জাতিক বাজারেও মাথা তুলে নজির গড়েছে দুই ধাতুর দাম। জের পড়েছে দেশে। তার উপরে লগ্নিকারীদের সোনা-রুপোয় আগ্রহই দামকে ঠেলে তুলেছে বলে মত বাজার মহলের।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Gold Price Silver Price

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy