E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

১০ গ্রামে বৃদ্ধি প্রায় ১৯ হাজার টাকা! হু হু করে বাড়ছে সোনার দাম

ব্যাঙ্কিং শিল্পের একাংশের দাবি, দেশে সোনা বন্ধক রেখে ঋণ ফের বাড়ছে। অনেকেই সংসার খরচ চালাতে বাড়ির গয়না বন্ধক রাখছেন। ইন্ডিয়ান ব্যাঙ্কের ধারণা, চলতি অর্থবর্ষে তাদের স্বর্ণঋণ ২০% বেড়ে ১.৫ লক্ষ কোটি টাকা ছাড়াবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ০৮:০৯

— প্রতীকী চিত্র।

টানা বাড়ছে সোনা-রুপোর দাম। আগামী দিনেও তা বহাল থাকবে, ধারণা উপদেষ্টা সংস্থাগুলির। তাদের মতে, বিশেষত আমেরিকায় মূল্যবৃদ্ধি, আর্থিক বৃদ্ধি এবং সুদের হারের দিকে তাকিয়ে দাম অস্থির হবে। তাকে ঠেলে তুলবে পশ্চিম এশিয়ার অশান্তিও।
কলকাতায় অগস্টে পাকা সোনা (১০ গ্রাম ২৪ ক্যারাট) বেড়েছে ১৮,৮০০ টাকারও বেশি। পৌঁছেছে ১,৬২,৬০০ টাকায়। ২২ ক্যারাট গয়নার সোনা প্রায় ১৮,০০০ টাকা বেড়ে হয়েছে ১,৫৪,৫৫০ টাকা। খুচরো রুপোর কেজি ২৯,৭০০ টাকার বেশি চড়ে ছুঁয়েছে ২,৪৭,৮৫০। ব্যাঙ্কিং শিল্পের একাংশের দাবি, এর ফলে দেশে সোনা বন্ধক রেখে ঋণ ফের বাড়ছে। অনেকেই সংসার খরচ চালাতে বাড়ির গয়না বন্ধক রাখছেন। ইন্ডিয়ান ব্যাঙ্কের ধারণা, চলতি অর্থবর্ষে তাদের স্বর্ণঋণ ২০% বেড়ে ১.৫ লক্ষ কোটি টাকা ছাড়াবে।

জেএম ফিনান্সিয়াল সার্ভিসেস-এর পণ্য লেনদেন সংক্রান্ত গবেষণা বিভাগের কর্তা প্রণব মের-এর বক্তব্য, চড়া দামের কারণে সোনার দর কিছুটা পড়তে পারে। তবে দাম ঊর্ধ্বমুখীই থাকার সম্ভাবনা। বিশেষত, বিশ্ব বাজারে তার আউন্স যেহেতু ৪৬৮০ ডলার ছাড়িয়েছে। এলকেপি সিকিয়োরিটিজ়ের গবেষক যতীন ত্রিবেদীও বলছেন, ‘‘গত এক সপ্তাহে দেশের পণ্য বাজারে সোনা ৫% বেড়েছে। চড়া দাম চলবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Gold Price Silver Price Gold and Silver Price

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy