E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বেড়েছে সোনার চাহিদা, লগ্নি

ডব্লিউজিসি জানিয়েছে, এপ্রিল-সেপ্টেম্বরে ভারতে সোনার চাহিদা বেড়েছে ১৮%। আগের বছরের ২১০.২ টন থেকে হয়েছে ২৪৮.৩ টন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ০৯:০৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সোনার দাম আকাশ ছুঁলেও চাহিদায় ভাটা পড়েনি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) রিপোর্ট বলছে, গত এপ্রিল-সেপ্টেম্বরে তাতে নজিরবিহীন লগ্নির পাশাপাশি মাথা তুলেছে গয়নার বিক্রিও। তবে দাম ক্রমাগত চড়ায় গোটা বছরের চাহিদা আগের বারের থেকে কিছুটা কম হতে পারে। বৃহস্পতিবারও কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ছিল ৮০,০০০ টাকার উপরে।

ডব্লিউজিসি জানিয়েছে, এপ্রিল-সেপ্টেম্বরে ভারতে সোনার চাহিদা বেড়েছে ১৮%। আগের বছরের ২১০.২ টন থেকে হয়েছে ২৪৮.৩ টন। লগ্নির জন্য বিক্রি নজির গড়ে বেড়েছে ৪১%। পৌঁছেছে ৭৬.৭ টনে। সোনার কয়েন এবং বারের চাহিদা ছিল ১২ বছরে সর্বোচ্চ। জুলাইয়ের বাজেটে সোনার আমদানি শুল্ক কমায় গতি পায় গয়না বিক্রিও। গয়নার জন্য সোনার চাহিদা ১০% বেড়ে হয়েছে ১৭১.৬ টন। তবে চড়া দামের জন্য পুরনো সোনা দিয়ে অথবা তার সঙ্গে কিছু নতুন সোনা যোগ করে গয়না তৈরির ঝোঁক বেড়েছে, দাবি ডব্লিউজিসি-র। জুলাই-সেপ্টেম্বরে তা আগের বছরের তুলনায় বেড়েছে ২২%। ভারতে গোল্ড কাউন্সিলের সিইও জৈন জানান, সোনার চাহিদা বৃদ্ধির কারণ রিজ়ার্ভ ব্যাঙ্কের নাগাড় সোনা কিনে মজুত বাড়ানো, গ্রামীণ অর্থনীতির উন্নতি, ভাল বর্ষার পরে সেখানে গয়না কেনার ঝোঁক বৃদ্ধি। একাংশ অনিশ্চয়তা যুঝতে সুরক্ষা কবচ হিসেবে আঁকড়ে ধরছে সোনাকে। লগ্নির জন্য গয়নাও কিনছে। সব মিলিয়ে গতি পাচ্ছে এই হলুদ ধাতুর চাহিদা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Dhanteras Gold Jewelry

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy