E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ইকেওয়াইসি না করা থাকলে ১ তারিখ থেকে শুধুই ছোট সিলিন্ডার

যদিও সময়ের মধ্যে সনাক্তকরণ না করলে প্রথমে সিলিন্ডার বুকিং বন্ধ হবে। তার পর গ্রাহককে জানাতে হবে তা চান কি না। আধার যাচাই না করে গ্যাস পেতে চাইলে ১০ বা ৫ কেজির সিলিন্ডার ছাড়া বিকল্প থাকবে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৭

— প্রতীকী চিত্র।

আধার যোগ (ই-কেওয়াইসি) করা না থাকলে ১ অক্টোবর থেকে সাধারণ গ্রাহকেরা আর ১৪.২ কেজির গৃহস্থালির সিলিন্ডার পাবেন না। বদলে তাঁদের ১০ কেজি বা ৫ কেজির ফ্রি ট্রেড সিলিন্ডার (এফটিএল) দেওয়া হবে বলে জানিয়ে বিক্রেতাদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে তেল সংস্থাগুলি। ছোট সিলিন্ডারের মজুত বাড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। সেখানেই ১০ কেজি এফটিএল সিলিন্ডারের রিফিলের দাম ২০০ টাকা ছাড় দিয়ে ১৪২৪ টাকা। ৫ কেজির ৯০০ টাকার মতো। ই-কেওয়াইসি না করলে এই সিলিন্ডারই নিতে হবে গ্রাহককে। তা করলে ফের মিলবে ১৪.২কেজির সিলিন্ডার।

যদিও সময়ের মধ্যে সনাক্তকরণ না করলে প্রথমে সিলিন্ডার বুকিং বন্ধ হবে। তার পর গ্রাহককে জানাতে হবে তা চান কি না। আধার যাচাই না করে গ্যাস পেতে চাইলে ১০ বা ৫ কেজির সিলিন্ডার ছাড়া বিকল্প থাকবে না। সংশ্লিষ্ট মহলের মতে, যে দামে এই ছোট সিলিন্ডার দেওয়া হবে, তার দাম বাণিজ্যিকের থেকেও বেশি।

এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ইন্ডেন এলপিজি ডিলারদের পক্ষে বিজন বিশ্বাসের দাবি, ‘‘১০ ও ৫ কেজির এফটিএল আলাদা করে কিনতে হয়। ফলে দাম কত হবে তা স্পষ্ট নয়। এটা নিয়ে গণ্ডগোল বাঁধতে পারে। কারণ নতুন ১০ কেজির এফটিএল সিলিন্ডারের দাম প্রায় ৩২০০ টাকা। ৫ কেজির ১৮০০ টাকা। গ্রাহককে তা হলে কত দিতে হবে, সেটা স্পষ্ট করতে হবে তেল সংস্থাগুলিকে। পাশাপাশি, আমাদেরও সহায়তা করতে হবে।’’ ফলে পুরো বিষয়ে এখনও কিছুটা ধোঁয়াশা থাকছে বলেই মনে করা হচ্ছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Aadhaar Cards E-KYC LPG cylinders

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy