E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বাড়তি শুল্ক এড়িয়ে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি, আমেরিকাকে বোঝানোর ‘যুদ্ধে’ ভারত

৮ জুলাইয়ের মধ্যে অন্তর্বর্তী চুক্তি হতে পারে। যেখানে ভারতীয় পণ্যের উপর থেকে আমেরিকার প্রস্তাবিত ২৬% পাল্টা শুল্ক প্রত্যাহারের চাপ বাড়াচ্ছে নয়াদিল্লি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ০৮:০৮
সূত্রের দাবি, অন্তর্বর্তী চুক্তিতে পণ্য, ডিজিটালের মতো কিছু পরিষেবা এবং শুল্কের বাইরে বাণিজ্যের পাঁচিল ভাঙার মতো বিষয় থাকবে।

সূত্রের দাবি, অন্তর্বর্তী চুক্তিতে পণ্য, ডিজিটালের মতো কিছু পরিষেবা এবং শুল্কের বাইরে বাণিজ্যের পাঁচিল ভাঙার মতো বিষয় থাকবে। —প্রতীকী চিত্র।

ভারত-আমেরিকা ঠিক করেছিল সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় সারবে। সূত্রের ইঙ্গিত, তার আগে ৮ জুলাইয়ের মধ্যে অন্তর্বর্তী চুক্তি হতে পারে। যেখানে ভারতীয় পণ্যের উপর থেকে আমেরিকার প্রস্তাবিত ২৬% পাল্টা শুল্ক প্রত্যাহারের চাপ বাড়াচ্ছে নয়াদিল্লি। ন্যূনতম ১০% শুল্ক তুলে নেওয়ার জন্যও ট্রাম্প প্রশাসনকে রাজি করানোর চেষ্টা করছে।

সরকারি সূত্রের দাবি, অন্তর্বর্তী চুক্তিতে পণ্য, ডিজিটালের মতো কিছু পরিষেবা এবং শুল্কের বাইরে বাণিজ্যের পাঁচিল ভাঙার মতো বিষয় থাকবে। নয়াদিল্লির লক্ষ্য আমেরিকার বাড়তি শুল্ক থেকে সম্পূর্ণ নিষ্কৃতির পাশাপাশি বস্ত্র-সহ বিভিন্ন শ্রম নিবিড় ক্ষেত্রের জন্যও কিছু ছাড় আদায়। অন্য দিকে, আমেরিকা চাইছে মূলধনী পণ্য, গাড়ি বিশেষত বৈদ্যুতিক, ওয়াইন, পেট্রোপণ্য, কৃষি এবং দুগ্ধজাত সামগ্রী, জিএম শস্যের মতো ক্ষেত্রে শুল্ক ছাড়।


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Trade Deal India US Trade

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy