E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বাজেটে দাওয়াই চায় ট্রাম্পের ৫০% অতিরিক্ত শুল্কে বিদ্ধ বস্ত্র শিল্প

চড়া শুল্কে মার খেয়ে ঘুরে দাঁড়ানোর জন্য বস্ত্র শিল্পএখন তাকিয়ে আসন্ন কেন্দ্রীয় বাজেটের দিকে। ক্ষত সারানোর দাওয়াই হিসেবে বুধবার অর্থ মন্ত্রকের কাছে একগুচ্ছ প্রস্তাব জমা দিয়েছে তাদের সংগঠন ‘অ্যাপারেল এক্সপোর্টার্স প্রোমোশন কাউন্সিল (এইপিসি)।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:৩৮

—প্রতীকী চিত্র।

পাল্টা শুল্ক ২৫%। রাশিয়ার তেল কেনার শাস্তি আরও ২৫%। সব মিলিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে মোট ৫০% শুল্ক চাপাতেই মাথায় হাত পড়েছিল এ দেশের বস্ত্র শিল্পের। কারণ, আমেরিকা ছিল তাদের সব থেকে বড় রফতানির বাজার। চড়া শুল্কে মার খেয়ে ঘুরে দাঁড়ানোর জন্য বস্ত্র শিল্পএখন তাকিয়ে আসন্ন কেন্দ্রীয় বাজেটের দিকে। ক্ষত সারানোর দাওয়াই হিসেবে বুধবার অর্থ মন্ত্রকের কাছে একগুচ্ছ প্রস্তাব জমা দিয়েছে তাদের সংগঠন ‘অ্যাপারেল এক্সপোর্টার্স প্রোমোশন কাউন্সিল (এইপিসি)।

শিল্প মহলের বক্তব্য, আমেরিকার শুল্কের ধাক্কা কাটিয়ে উঠতে সরকারি সাহায্য ছাড়া গতি নেই। সেই লক্ষ্যেই পেশ করা হয়েছেবাজেট-পূর্ব সুপারিশের তালিকা। তার মধ্যে অন্যতম—

  • ঋণের সুদে ভর্তুকি বৃদ্ধি।
  • নতুন কল-কারখানার জন্য কর্পোরেট করে ১৫% ছাড় পাওয়ার সুবিধা ফিরিয়ে আনা।
  • বস্ত্র শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশে জিএসটি কমানো।
  • ছোট কারখানাগুলিকে নতুন এবং উন্নত প্রযুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে উন্নয়ন প্রকল্প।
  • আমেরিকায় রফতানিকারীদের জন্য বিকল্প বাজার ধরার জন্যবিশেষ ব্যবস্থা।
  • পুঁজি জোগাড়ের খরচ কমাতে ঋণের সুদে ছাড়ের হার বর্তমানের ২.৭৫% থেকে বাড়িয়ে ৫% করা এবং তার জন্য বার্ষিক ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বসীমা শিথিল করা।
  • গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ঋণ শোধ স্থগিতের যে সুবিধা দেওয়া হয়েছিল, তাআরও বাড়ানো।
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
US Tariff India America

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy