Advertisement
E-Paper

পাইকারি দর কমলেও ডালের মূল্যবৃদ্ধি ৩৪%

মার্চেও শূন্যের নীচেই রইল পাইকারি মূল্যবৃদ্ধি। এই নিয়ে টানা ১৭ মাস। এর অর্থ পাইকারি বাজারে দাম খাতায়-কলমে সরাসরি কমেছে। মার্চে তা কমেছে ০.৮৫%। তবে মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে ডালের দাম ২০১৫-র জানুয়ারি থেকেই একটানা বেড়ে চলেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০২:৪৩

মার্চেও শূন্যের নীচেই রইল পাইকারি মূল্যবৃদ্ধি। এই নিয়ে টানা ১৭ মাস।

এর অর্থ পাইকারি বাজারে দাম খাতায়-কলমে সরাসরি কমেছে। মার্চে তা কমেছে ০.৮৫%। তবে মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে ডালের দাম ২০১৫-র জানুয়ারি থেকেই একটানা বেড়ে চলেছে। মার্চেও তা বেড়েছে ৩৪.৪৫% হারে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে অনুসারে পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে মূল্যবৃদ্ধি (-)০.৮৫%। তার মানে দাম সরাসরি কমেছে ০.৮৫%। ফেব্রুয়ারিতে তা কমেছিল ০.৯১%। গত মার্চে অবশ্য তা কমেছিল ২.৩৩%। দাম কমার প্রবণতা বজায় থাকলেও খাদ্যপণ্যের দর বাড়ছে। মার্চে তার মূল্যবৃদ্ধি ছুঁয়েছে ৩.৭৩%, ফেব্রুয়ারিতে ছিল ৩.৩৫%। আগামী মাসগুলিতে শাক-সব্জি ও খাদ্য সামগ্রীর দাম বাড়ার জেরে মূল্যবৃদ্ধির চাপ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

pulse price hike

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy