দেশে সোনার চাহিদা কমাতে এ বার সোনায় লগ্নিতে রাশ টানছে বিভিন্ন মিউচুয়াল ফান্ড সংস্থা। ইতিমধ্যেই নিজেদের ফান্ড অব ফান্ডস প্রকল্পে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও গোল্ড ইন্ডেক্স ফান্ডে পুঁজি ঢালা বন্ধ করেছেদেড় ডজনেরও বেশি সংস্থা। সেই তালিকায় আছে এসবিআই মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, আদিত্য বিড়লা সান লাইফ, এলআইসি, ইউটিআই, এইচডিএফসি, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড প্রভৃতি। সংস্থাগুলি জানিয়েছে, আবার বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সোনায় লগ্নিতে অর্থ নেওয়া হবে না। শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবির নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের ধারণা, আরও ফান্ড ওই পথে হাঁটবে।
ফান্ড অব ফান্ডসের ক্ষেত্রে সংস্থা লগ্নিকারীদের তহবিল বিভিন্ন ইটিএফ-এ ঢেলে এর মাধ্যমে সোনা কেনে। শিল্প সূত্রের খবর, উৎসবের সময়ে সোনায় লগ্নি এমনিতেই বাড়ে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রেক্ষিতে সোনায়লগ্নিতে রাশ টানতে বলেন প্রধানমন্ত্রী। তাতে সাড়া দিয়েই সেবি বিজ্ঞপ্তি এবং এই সিদ্ধান্ত সংস্থাগুলির।