E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিভিন্ন দেশে বিপুল কর্মী ছাঁটাই, আমেরিকার আইনসভার প্রশ্নের মুখে টিসিএস-সহ একাধিক সংস্থা

কমিটির সদস্যদের প্রশ্ন, আমেরিকায় বিপুল সংখ্যক এইচ-১বি ভিসার আবেদন জানিয়ে সংস্থাগুলি কী ভাবে সেই দেশেরই কর্মদের ছাঁটাই করছে?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ০৮:৫২
বিপুল কর্মী ছাঁটাই।

বিপুল কর্মী ছাঁটাই। —প্রতীকী চিত্র।

চলতি বছরে বিভিন্ন দেশে বিপুল কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক প্রযুক্তি সংস্থাগুলি। যা নিয়ে এ বার আমেরিকার আইনসভার বিচার বিভাগ সংক্রান্ত কমিটির প্রশ্নের মুখে পড়ল তারা। কমিটির সদস্যদের প্রশ্ন, আমেরিকায় বিপুল সংখ্যক এইচ-১বি ভিসার আবেদন জানিয়ে সংস্থাগুলি কী ভাবে সেই দেশেরই কর্মদের ছাঁটাই করছে? আমেরিকার নাগরিকদের কর্মহানির পরিবর্তে কি বিদেশি পেশাদারেরা কাজের সুযোগ পাচ্ছেন? তাঁদের কি একই হারে বেতন দিচ্ছে সংস্থাগুলি? ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসের সিইও কে কৃতীভাসানকে সম্প্রতি এমন ন’টি প্রশ্ন সম্বলিত চিঠি পাঠিয়েছেন আমেরিকার সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান চার্লস গ্রাসলি। চিঠি গিয়েছে কগনিজ়্যান্ট, অ্যামাজ়ন, অ্যাপল, ডেলয়েট, গুগ্‌ল, জেপি মর্গ্যান চেস, মেটা, মাইক্রোসফট এবং ওয়ালমার্টের কাছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Layoffs layoff

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy