E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কর্মী পিএফ-এ একটি ‘লগ ইন’-এ মিলবে একাধিক সুবিধা, চালু হল নতুন পরিষেবা

মন্ত্রী জানান, তহবিল সম্পর্কে রেখচিত্র-সহ বিশদ তথ্য দেখতে সদস্যেরা চাইলে পুরনো পাশবই পোর্টালও খুলতে পারেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৪
ইপিএফও জানিয়েছে, পিএফ তহবিলে জমা, প্রত্যাহার বা মোট সম্পদ জানতে এতদিন সংস্থার পাশবই পোর্টালে লগইন করতে হত।

ইপিএফও জানিয়েছে, পিএফ তহবিলে জমা, প্রত্যাহার বা মোট সম্পদ জানতে এতদিন সংস্থার পাশবই পোর্টালে লগইন করতে হত। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) পোর্টালে সদস্যদের একটি ‘লগইন’-এর মধ্যেই সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়ার ব্যবস্থা চূড়ান্ত করল পিএফ সংস্থা (ইপিএফও)। আজ এক সাংবাদিক বৈঠকে এই সুবিধা চালুর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়। জানিয়েছেন, এর ফলে সাত কোটিরও বেশি সদস্য উপকৃত হবেন। কমবে অভিযোগ ও বিবাদের সংখ্যা।

ইপিএফও জানিয়েছে, পিএফ তহবিলে জমা, প্রত্যাহার বা মোট সম্পদ জানতে এতদিন সংস্থার পাশবই পোর্টালে লগইন করতে হত। আজ থেকে ‘পাশবুক লাইট’ নামে নতুন সুবিধা চালু হয়েছে তাদের সদস্য পোর্টালে (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/)। সেখানে তহবিল সংক্রান্ত সব তথ্য মিলবে। পোর্টালে পাওয়া যাবে অন্যান্য সুবিধাও। তবে মন্ত্রী জানান, তহবিল সম্পর্কে রেখচিত্র-সহ বিশদ তথ্য দেখতে সদস্যেরা চাইলে পুরনো পাশবই পোর্টালও খুলতে পারেন। কর্মস্থল বদল করলে পিএফ অ্যাকাউন্টের বদলি সংক্রান্ত যাবতীয় বিষয় ‘অ্যানেক্সচার-কে’ থেকে দেখতে পারবেন সদস্য। আগে এই সুবিধাছিল না।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
PF EPFO

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy