E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

নজরে পুর-কর! রাজ্যের আয় বৃদ্ধিই একমাত্র পথ, বললেন অর্থমন্ত্রী স্বপন

স্বপন জানান, রাজ্যে একমাত্র কলকাতা ও বিধাননগর ছাড়া আর কোথাও সে ভাবে পুর-কর নেওয়া হয় না। সেখানে আয় বাড়াতে হবে। নিজেদের কাজ ও দায়িত্বকে খতিয়ে দেখার সময় এসেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৬

—প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গের বর্তমান আর্থিক পরিস্থিতিতে উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালাতে নিজস্ব আয় বৃদ্ধিই এক মাত্র পথ বলে মনে করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল রেভেনিউ সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সভায় তিনি এবং উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জোর দেন কর ফাঁকি রোখার উপরেও।

স্বপন জানান, রাজ্যে একমাত্র কলকাতা ও বিধাননগর ছাড়া আর কোথাও সে ভাবে পুর-কর নেওয়া হয় না। সেখানে আয় বাড়াতে হবে। নিজেদের কাজ ও দায়িত্বকে খতিয়ে দেখার সময় এসেছে। জগন্নাথের দাবি, পাথর-বালির মতো বিবিধ ক্ষেত্রে যে কর ফাঁকি দেওয়া হয়েছিল, তা আটকেছে এই সরকার। উন্নয়নমূলক কাজের জন্য যে টাকা প্রয়োজন, তা জোগাড় করতে আয় বৃদ্ধিই এক মাত্র পথ। তবেই রাজ্যের সামগ্রিকউন্নয়ন সম্ভব।

সংগঠনের সদস্য রক্তিম দত্ত বলেন, ‘‘আর্থিক দিকে আমরা অন্য রাজ্যের চেয়ে পিছিয়ে রয়েছি। কী করে রাজস্ব আদায় বাড়ানো যায়, তা নিয়ে আমাদের ভাবনা-চিন্তা আছে। সেটাই সরকারের কাছে পৌঁছতে সভার আয়োজন।’’ অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে আরও বেশি করে ব্যবহারের হাত ধরে কী ভাবে রাজস্ব বাড়ানো যায়, তা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Swapan Dasgupta Tax

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy