E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

চলতি মাসেই আইপিও! অবশেষে শেয়ার ছাড়ার অনুমতি পেল এনএসই

এনএসই-র শেয়ার বিক্রি হতে চলেছে ভারতের বৃহত্তম আইপিও। তবে মুকেশ অম্বানীর জিয়ো আইপিও মারফত ৩৭,০০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাজারে প্রথম শেয়ার (আইপিও) ছাড়ার জন্য বাজার নিয়ন্ত্রক সেবির অনুমোদন পেল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। এ ভাবে ৩০,০০০ কোটি টাকা তুলবে দেশের বৃহত্তম এই শেয়ার বাজার। সূত্রের দাবি, শেয়ার ছাড়া হতে পারে আগামী ১৫ সেপ্টেম্বর। বাজারে নথিভুক্ত হওয়ার সম্ভাবনা ২৪-২৫ সেপ্টেম্বর। প্রতিটি শেয়ারের দাম-সহ খুঁটিনাটি আগামী সপ্তাহের মধ্যেই ঘোষিত হবে।

এনএসই-র শেয়ার বিক্রি হতে চলেছে ভারতের বৃহত্তম আইপিও। তবে মুকেশ অম্বানীর জিয়ো আইপিও মারফত ৩৭,০০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে। জিয়োর শেয়ার বাজারে এলে এনএসই দ্বিতীয় বৃহত্তম হবে। জিয়োর শেয়ার কবে আসবে তা এখনও স্থির হয়নি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
National Stock Exchange Sebi IPO Initial Public Offering Share Market Stock Market

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy