Advertisement
E-Paper

বৈদ্যুতিক গাড়ি নিয়ে নীতি চায় আয়োগ

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার অবশ্য আলাদা নীতি তৈরির পক্ষেই সওয়াল করেছেন। তিনি বলেন, ‘‘নীতি আয়োগই এ ব্যাপারে সবচেয়ে দক্ষ। এই নীতির মূল চালিকাশক্তি দ্রুত স্থির হয়ে যাবে।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০৩:৩৩

বৈদ্যুতিক গাড়ির জন্য নির্দিষ্ট নীতি জরুরি। এবং নীতি আয়োগ তা তৈরি করতে সক্ষম।

সম্প্রতি কেন্দ্রের মন্ত্রীরা ভারতে বৈদ্যুতিক গাড়ির উপর জোর দেওয়ার পর থেকে এ নিয়ে বিতর্ক চলছে। ভারত আদৌ কতটা প্রস্তুত, কী কী প্রতিবন্ধকতা রয়েছে, এ নিয়ে সরকারের নীতি কী, তা নিয়েই চর্চা চলছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার অবশ্য আলাদা নীতি তৈরির পক্ষেই সওয়াল করেছেন। তিনি বলেন, ‘‘নীতি আয়োগই এ ব্যাপারে সবচেয়ে দক্ষ। এই নীতির মূল চালিকাশক্তি দ্রুত স্থির হয়ে যাবে।’’

তাঁর দাবি, ‘‘ভারত গাড়ি তৈরিতে দক্ষ। সফটওয়্যার তৈরিতেও সারা দুনিয়ায় এগিয়ে ভারত। ফলে আধুনিক ও বৈদ্যুতিক গাড়ি তৈরিও এই দেশের পক্ষে সহজ।’’

শিল্পমহলও নির্দিষ্ট নীতির পক্ষে। তাদের মতে, বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রযুক্তি, পরিকাঠামো-সহ উপযুক্ত পরিবেশ প্রায় নতুন করে গড়তে হবে। তাই আলাদা নীতির এই দাবি।

Rajiv Kumar Transpotation রাজীব কুমার NITI Aayog

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy