E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অবাঞ্ছিত কল, ভুয়ো কল এমনকি কলের মান নিয়েও করা যাবে অভিযোগ, নতুন অ্যাপ আনছে কেন্দ্র

এ ধরনের অভিযোগ জানানো আরও সহজ করতে ইংরেজি, হিন্দির পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও পরিষেবা চালু করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অবাঞ্ছিত ও টেলি-বিপণন কল কিংবা ভুয়ো কলের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে বহু দিন ধরে নানা পদক্ষেপ করছে টেলি নিয়ন্ত্রক ট্রাই। এ বার আরও এক পা এগিয়ে সেগুলির বিরুদ্ধে অভিযোগ করার অ্যাপ আনল তারা। সেই সঙ্গে এই নিয়ে সমস্যা না মিটলে আরও উপর মহলে নালিশের সুবিধা আনা হয়েছে। ফোন কলের মান নিয়ে অসন্তুষ্ট হলেও করা যাবে অভিযোগ। এর মধ্যে প্রথম দু’টির কাজ সম্পূর্ণ। শেষটি মাস খানেকে চালু হবে বলে জানান ট্রাই চেয়ারম্যান অনিল কুমার লাখোটি।

তাঁর দাবি, এ ধরনের অভিযোগ জানানো আরও সহজ করতে ইংরেজি, হিন্দির পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও পরিষেবা চালু করা হয়েছে। এর জন্য ১০ বছর বাদে অ্যাপটি নতুন করে এনেছে ট্রাই। এ ছাড়াও, ৪জি ও ৫জি-র গতি নিয়ে সমস্যা থাকলে তা গ্রাহক ‘মাই স্পিড’ অ্যাপের মাধ্যমে জানাতে পারবে। আর পরিষেবা নিয়ে সমস্যার কথা জানাতে ‘মাই কল’ অ্যাপ মাস খানেকেই চালু হয়ে যাবে বলেই জানিয়েছেন ট্রাই চেয়ারম্যান।

লাখোটি জানান, ২০২৫-এ ‘ডিএনডি’ অ্যাপে ১৭ লক্ষের বেশি অভিযোগ জমা পড়েছে। সামগ্রিক জমা পড়েছে ৩১ লক্ষের বেশি। এর থেকেই স্পষ্ট গ্রাহকেরা এই অ্যাপের মাধ্যমেই বেশি অভিযোগ জানান।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
TRAI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy