E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

দেশ জুড়ে চালু হল নতুন পেনশন প্রকল্প, ইউপিএস নিয়ে শুরু বিক্ষোভও

নতুন পেনশন প্রকল্প নিয়ে আপত্তি উঠেছে দেশজুড়ে। এতে কর্মীদের উপকার হবে না বলে অভিযোগ। মঙ্গলবার দেশে এর বিরুদ্ধে রেলের বিভিন্ন দফতর ও কারখানায় কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখায় ‘রেলওয়ে এমপ্লয়িজ় ফোরাম’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ০৮:৩২
নতুন পেনশন প্রকল্প নিয়ে আপত্তি উঠেছে দেশজুড়ে।

নতুন পেনশন প্রকল্প নিয়ে আপত্তি উঠেছে দেশজুড়ে। —প্রতীকী চিত্র।

বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার নতুন অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য চালু হল নতুন পেনশন প্রকল্প ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ (ইউপিএস)। নিউ পেনশন সিস্টেম বা এনপিএস-এর পাশাপাশিই থাকবে এটি। কর্মীরা যে কোনও একটি বাছতে পারবেন। এনপিএস থেকে ইউপিএসে আসা যাবে। আর্থিক পরিষেবা দফতর বলেছে, এ জন্য যেতে হবে https://www.npscra.nsdl.co.in-এ।

যদিও এই নতুন পেনশন প্রকল্প নিয়ে আপত্তি উঠেছে দেশজুড়ে। এতে কর্মীদের উপকার হবে না বলে অভিযোগ। মঙ্গলবার দেশে এর বিরুদ্ধে রেলের বিভিন্ন দফতর ও কারখানায় কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখায় ‘রেলওয়ে এমপ্লয়িজ় ফোরাম’। আহ্বায়ক নিরঞ্জন মহাপাত্র বলেন, ‘‘এক মাস ধরে রেলের বিভিন্ন দফতর ও কারখানায় প্রচার চালাচ্ছি, আগামী দিনেও বিক্ষোভ চলবে। আমরা চাই, নতুন প্রকল্প নয়,
পুরনো পেনশন স্কিম চালু করা হোক।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Pension Scheme Pension

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy