E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

টাকা লাগবে না ৭-১৫ বছর বয়সিদের আধার সংশোধনে

ইউআইডিএআই-এর দাবি, পাঁচ বছরের কম বয়সের শিশুর আধার করানো হয় যে সব নথির ভিত্তিতে সেগুলি হল তার ছবি, নাম, জন্ম তারিখ, জন্মের শংসাপত্র, লিঙ্গ ও ঠিকানা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ০৬:৩০
ছ’কোটি শিশু উপকৃত হবে।

ছ’কোটি শিশু উপকৃত হবে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

সাত থেকে ১৫ বছর বয়সিদের আধারের বায়োমেট্রিক তথ্য সংশোধনকরতে টাকা লাগবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউআইডিএআই এ কথা জানিয়েছেন। নতুন ব্যবস্থা চালু ১ অক্টোবর থেকেই চালু হয়েছে। এতে ছ’কোটি শিশু উপকৃত হবে বলে দাবি তাদের।

ইউআইডিএআই-এর দাবি, পাঁচ বছরের কম বয়সের শিশুর আধার করানো হয় যে সব নথির ভিত্তিতে সেগুলি হল তার ছবি, নাম, জন্ম তারিখ, জন্মের শংসাপত্র, লিঙ্গ ও ঠিকানা।অপরিণত বয়সের কারণে ওই সময়ে শিশুর বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ বা চোখের মণি) নথিবদ্ধ হয় না। তবে আইন অনুযায়ী বয়স পাঁচ বছর হওয়ার পরেই শিশুর আঙুলের ছাপ ও আইরিস নথিবদ্ধ করতে হয়। একে বলা হয়, প্রথম বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (এমবিইউ)। একই ভাবে বয়স ১৫ হওয়ার পরে দ্বিতীয় বার বায়োমেট্রিক হিসাবে আঙুলের ছাপ এবং আইরিস আপডেট করতে হয়। যাকে বলা হয় দ্বিতীয় এমবিইউ। সেই সংশোধনেই এ বার আর কোনও টাকা লাগবে না।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Aadhar card UIDAI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy