E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পরিকাঠামো তলানিতে, পূর্ণ হয়েছে লক্ষ্যের মাত্র এক শতাংশ, পাইপবাহী গ্যাস প্রসঙ্গে জানাল কেন্দ্র

কেন্দ্রের তথ্যে প্রকাশ, দক্ষিণ দিনাজপুর, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদের মতো জেলায় একটিও পিএনজি সংযোগ দেওয়া যায়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৭:১৮

—প্রতীকী চিত্র।

রাজ‍্যে যে পাইপবাহিত রান্নার গ‍্যাস (পিএনজি) পৌঁছনোর পরিকাঠামো তলানিতে, তা স্পষ্ট হল পেট্রলিয়াম মন্ত্রকের তথ‍্যে। বৃহস্পতিবার সংসদে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে পেট্রলিয়াম প্রতিমন্ত্রী সুরেশ গোপী লিখিত উত্তরে জানান, ২০৩২-এর মধ্যে পশ্চিমবঙ্গের ১০টি ভৌগোলিক অবস্থানে ন‍্যূনতম ১.৪৬ কোটি বাড়িতে এই পরিকাঠামো তৈরির লক্ষ‍্য। তার মধ্যে মাত্র ১.৬২ লক্ষ বাড়িতে সংযোগ দেওয়া গিয়েছে গত ৩১ মে পর্যন্ত। অর্থাৎ লক্ষ্যের মাত্র ১% পূরণ হয়েছে।

সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, বাকি ছ’বছরে কোন গতিতে কাজ করলে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব? কেন্দ্রের তথ্যে প্রকাশ, দক্ষিণ দিনাজপুর, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদের মতো জেলায় একটিও পিএনজি সংযোগ দেওয়া যায়নি। কলকাতা ও শহরতলি, মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং পৌঁছেছে মাত্র ২০০০-৫০০০ বাড়িতে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়ায় সংযোগ গড়ে ১৫,০০০ পেরিয়েছে। ৪০,০০০ পেরিয়ে শীর্ষে বাঁকুড়া।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
png Fuel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy