E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

জমায় আছে, তবে বদলে নেই ডাকঘর

কেওয়াইসি-র শর্ত পূরণ করে থাকলে, সেভিংস অ্যাকাউন্টে জমা করা যাবে। ডাক পরিষেবার লেনদেনেও ব্যবহার করা যাবে ২০০০ টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ০৫:৪১
An image of 2000 currency

ডাকঘরে ২০০০ টাকার নোট বদলানো যাবে না বলে সোমবার জানিয়ে দিল ডাক বিভাগ। প্রতীকী ছবি।

ডাকঘরে ২০০০ টাকার নোট বদলানো যাবে না বলে সোমবার জানিয়ে দিল ডাক বিভাগ। আজ থেকে সব ব্যাঙ্কের শাখায় এবং রিজ়ার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক দফতরে নোট বদল শুরু হবে। গ্রাহক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা জমাও করতে পারবেন। তবে ডাকঘরে এমন সুযোগ রয়েছে কি না, প্রশ্ন উঠছিল। ডাক বিভাগ জানিয়েছে, কোনও ডাকঘর কিংবা নগদ লেনদেনে যুক্ত ডাক বিভাগের দফতর নোট বদলের কাজ করবে না।

তবে কেওয়াইসি-র শর্ত পূরণ করে থাকলে, সেভিংস অ্যাকাউন্টে সেগুলি জমা করা যাবে। ডাক পরিষেবার লেনদেনেও ব্যবহার করা যাবে ২০০০ টাকা। কেউ তা প্রত্যাখ্যান করতে পারবে না। ডাকঘর এবং বিভিন্ন দফতরকে তাদের নির্দেশ, গ্রাহকদের যেন আর ২০০০-এর নোট দেওয়া না হয়। এটিএমেও ভরা যাবে না। কোথাও ভরা থাকলে, অবিলম্বে অন্য নোটে বদলাতে হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Post Offce Money Exchange Demonetisation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy