E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মিলছে না হিসাব, তেলের দামের উল্টো পথে হাঁটছে দুই ‘নিরাপদ’ ধাতু

সোমবার কলকাতায় খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট ১০ গ্রাম) দাম ১৯৫০ টাকা কমে হয়েছে ১,৬০,২৫০ টাকা। কেজিতে খুচরো রুপো ৪৪০০ টাকা নেমে ২,৬৩,৪৫০ টাকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৮:৫২

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধে অশোধিত তেলের ব্যারেল পৌঁছেছে ১০০ ডলারে। বিশ্বজুড়েই তাতে টাকা ঢালছে বিনিয়োগকারীরা। উল্টে কমছে সোনা-রুপোর দাম। যাতে ধন্দে ক্ষুদ্র লগ্নিকারীরা। সাধারণত বিশ্ব অর্থনীতির অস্থিরতায় এই দুই ধাতুকেই সুরক্ষিত লগ্নি হিসেবে দেখা হয়। ফলে বাড়ে দাম। যেটা জানুয়ারিতেও ভেনেজ়ুয়েলায় আমেরিকার আক্রমণের সময়ে দেখা গিয়েছিল। এ বার সেই ছবিটা মিলছে না। সোমবার কলকাতায় খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট ১০ গ্রাম) দাম ১৯৫০ টাকা কমে হয়েছে ১,৬০,২৫০ টাকা। কেজিতে খুচরো রুপো ৪৪০০ টাকা নেমে ২,৬৩,৪৫০ টাকা।

বিশেষজ্ঞদের মতে এর কারণ—

  • যুদ্ধের কারণে অতি দ্রুত বেড়েছে অশোধিত তেলের দাম। ফলে বহু লগ্নিকারী এখন তাতে টাকা ঢালছেন।
  • সোমবার বিশ্ব বাজারে আউন্সে সোনার দাম ৮৯ ডলার কমে হয়েছে ৫০৮৬ ডলার। প্রভাব পড়েছে ভারতে।
  • তেল ও ডলারের চড়া দামে চিন্তা বাড়ছে মূল্যবৃদ্ধি নিয়েও। ফলে সুদ কমার সম্ভাবনা নেই ধরে সোনায় আগ্রহ দেখাচ্ছে না লগ্নিকারীরা।
  • এ বছরে বিপুল বেড়েছে সোনা-রুপোর দাম। ফলে লগ্নিকারীরা দেখতে চাইছে দাম আরও কমে কি না।

কলকাতার গয়নার পাইকারী ব্যবসায়ী চিত্তরঞ্জন পাঁজা বলেন, সোনার চড়া দাম ও শেষের মুখে বিয়ের মরসুম। এই কারণে গয়নার চাহিদা তলানিতে। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে-র মতে, দামের পতন সাময়িক।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Gold and Silver Price Gold Price Silver Price

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy