E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

উদ্ধারে শ্লথগতি

শুধুমাত্র আর্থিক জালিয়াতি রুখতেই নতুন প্রযুক্তি আনা হচ্ছে ডটের পক্ষ থেকে। প্রতারণা যে নম্বরগুলির মাধ্যমে করা হয়, তাদের চিহ্নিত করার ব্যবস্থা থাকবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ০৫:২১
উদ্দার হয়েছে মাত্র ১৭,২৭৪টি ফোন।

উদ্দার হয়েছে মাত্র ১৭,২৭৪টি ফোন। —প্রতীকী চিত্র।

জালিয়াতি, ফোন হারানো বা টেলি বিপণন কলের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে ২০২৩ সালে এসেছিল সঞ্চার সাথি অ্যাপ। তার পরে এখনও পর্যন্ত কলকাতা ও ওয়েস্ট বেঙ্গল সার্কলে প্রায় ১.৬৩ লক্ষ মোবাইল খোয়া গিয়েছে বলে টেলিকম বিভাগের (ডট) কাছে অভিযোগ জমা পড়েছে। উদ্ধার হয়েছে মাত্র ১৭,২৭৪টি। যদিও ডটের ওয়েস্ট বেঙ্গল এরিয়ার সিনিয়র ডিজি (টেকনিক্যাল) প্রদীপ গুপ্তের দাবি, বাস্তবে সংখ্যাটা অনেকটাই বেশি। স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে প্রযুক্তিগত সামঞ্জস্যের অভাব রয়েছে বলেই এই সমস্যা। প্রদীপের বক্তব্য, শুধুমাত্র আর্থিক জালিয়াতি রুখতেই নতুন প্রযুক্তি আনা হচ্ছে ডটের পক্ষ থেকে। সেখানে এই ধরনের প্রতারণা যে নম্বরগুলির মাধ্যমে করা হয়, তাদের চিহ্নিত করার ব্যবস্থা থাকবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Telecom Telecom Services

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy