Advertisement
E-Paper

এবার ডিজিটাল পেমেন্টেও এসবিআই-এর সঙ্গে গাঁটছড়া রিলায়েন্স জিও-র

ডিজিটাল ব্যাঙ্কিংয়ে জিও-র সঙ্গে আগেই হাত মিলিয়েছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এ বার ডিজিটাল পেমেন্ট জগতেও যৌথ ভাবে পরিষেবা দিতে তৈরি দুই সংস্থা। খুব শীঘ্রই মাই জিও অ্যাপেই পাওয়া যাবে এসবিআই-এর অ্যাপ ইয়োনো। যার মাধ্যমে রিলায়েন্সের বিভিন্ন পরিষেবা ও পণ্যে নানারকম ছাড় পেতে পারেন এসবিআই গ্রাহকরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ২৩:৩০
নতুন এই চুক্তিতে স্টেট ব্যাঙ্ক এবং জিও-র গ্রাহকরা জিও প্রাইমের মাধ্যমে যাবতীয় সুবিধা পাবেন বলে দাবি করেছে দুই সংস্থাই। নিজস্ব চিত্র

ডিজিটাল ব্যাঙ্কিংয়ে দুই সংস্থার চুক্তিতে ৭০ শতাংশ শেয়ার ছিল জিও-র। বাকি ৩০ শতাংশ এসবিআই-এর। কিন্তু লাইসেন্স পাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত চালু হয়নি জিও পেমেন্টস ব্যাঙ্ক। তার মধ্যেই নতুন এই উদ্যোগ।

এসবিআই-এর অ্যাপ ইয়োনো আসলে গ্রাহকদের ট্যাক্সি বুকিং, অনলাইন শপিং, মেডিক্যাল বিল পেমেন্ট ইত্যাদির সুবিধার্থে লঞ্চ করা হয়েছিল। এ বার থেকে সেই ইয়োনো অ্যাপের সাহায্যেই এসবিআই-এর গ্রাহকরা রিলায়েন্স রিটেল, জিও এবং রিলায়েন্সের সহযোগী সংস্থাগুলির সুবিধা ভোগ করতে পারবেন।

এসবিআই-এর চেয়ারম্যান রজনীশ কুমার বলেন, ‘‘জিও-র সঙ্গে টাই আপ করতে পেরে আমরা আনন্দিত। এই যৌথ উদ্যোগ দুই সংস্থার পক্ষে লাভজনক।’’

আরও পড়ুন: চলতি মাস থেকেই গাড়ির দাম বাড়ছে ৫ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানি বলেন ‘‘দেশ জুড়ে বিপুল সংখ্যক গ্রাহক রয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। সেই নেটওয়ার্ক কাজে লাগিয়ে এসবিআই-এর গ্রাহকদের সমস্ত সুবিধা দিতে বদ্ধপরিকর জিও।’’

নতুন এই চুক্তিতে স্টেট ব্যাঙ্ক এবং জিও-র গ্রাহকরা জিও প্রাইমের মাধ্যমে যাবতীয় সুবিধা পাবেন বলে দাবি করেছে দুই সংস্থাই। এ ছাড়াও এসবিআই রিওয়ার্ডস এবং জিও প্রাইমের সংযুক্তির ফলে অতিরিক্ত রিওয়ার্ড পয়েন্টও জিতে নিতে পারবেন এসবিআই-এর গ্রাহকরা।

Reliance Jio SBI State Bank of India My Jio Mukesh Ambani Rajnish Kumar Digital Payment Digital Transaction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy