Advertisement
E-Paper

শ্লথ বৃদ্ধিরই পূর্বাভাস 

অর্থনীতির উপরে আসা ধাক্কা সামাল দিতে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখার পূর্বাভাস অনুযায়ী, তার সুফল এখনও সে ভাবে ফলতে শুরু করেনি।

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪০
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দু’দিন পরেই চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্র। ঠিক তার আগে দুশ্চিন্তার বার্তা দিল স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখা। জানাল, গত অক্টোবর-ডিসেম্বরে বৃদ্ধির হার হতে পারে ৪.৫%। ঠিক যা ছিল আগের ত্রৈমাসিকেও। গোটা অর্থবর্ষের বৃদ্ধির পূর্বাভাস ৪.৬% থেকে বাড়িয়ে ৪.৭% করা হলেও, তা হতে পারে আগের অর্থবর্ষ অনুযায়ী ভিত্তি অনেকটা কমার ফলে। সম্প্রতি ২০১৮-১৯ অর্থবর্ষের বৃদ্ধি সংশোধন করে অনেকটাই কমিয়েছে কেন্দ্র।

অর্থনীতির উপরে আসা ধাক্কা সামাল দিতে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখার পূর্বাভাস অনুযায়ী, তার সুফল এখনও সে ভাবে ফলতে শুরু করেনি। রিপোর্টে জানানো হয়েছে, করোনাভাইরাসের ধাক্কা সরাসরি না লাগলেও, ভারত বহু পণ্য ও কাঁচামালের ক্ষেত্রে চিনের উপরে নির্ভরশীল। সেগুলির আমদানিতে সমস্যা হতে পারে।

SBI State Bank Of India Financial Growth

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy