Advertisement
E-Paper

নতুন ক্লোজ়িং নিলামের নিয়মে বাজারে অস্থিরতা, বিনিয়োগকারীদের উদ্বেগ মেটাতে ৭ ডিসেম্বর থেকে নয়া নিয়ম সেবির!

মেয়াদোত্তীর্ণ স্টক ডেরিভেটিভস বলতে সেই সব ফিউচার বা অপশন চুক্তিকে বোঝায় যেগুলির নির্ধারিত মেয়াদের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। শেয়ারবাজারে প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে (সাধারণত শেষ বৃহস্পতিবার) এই চুক্তিগুলোর মেয়াদ শেষ বা মেয়াদ উত্তীর্ণ হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৮:১৪

ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরেই উত্থান-পতনের সাক্ষী রয়েছে ভারতীয় শেয়ারবাজার। স্টকের বাজারে তৈরি হওয়া অস্থিরতার উদ্বেগের মধ্যেই আগামী ৭ ডিসেম্বর থেকে মেয়াদোত্তীর্ণ ডেরিভেটিভস চুক্তির নিষ্পত্তি পদ্ধতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। নতুন নিয়ম অনুসারে মেয়াদোত্তীর্ণ স্টক ডেরিভেটিভস চুক্তির চূড়ান্তমূল্য নির্ধারণ করা হবে ট্রেডিংয়ের শেষ ৩০ মিনিটে সংশ্লিষ্ট স্টকের ভলিউম-ওয়েটেড অ্যাভারেজ প্রাইস বা লেনদেনের পরিমাণ-অনুযায়ী গড় দামের ভিত্তিতে। অন্য দিকে, ইনডেক্স ডেরিভেটিভসের ক্ষেত্রে একই সময়ে সূচকের অন্তর্ভুক্ত স্টকগুলির মোট লেনদেনের মূল্য এবং মোট লেনদেনের পরিমাণের অনুপাত অনুসারে সেই মূল্য নির্ধারণ করা হবে।

মেয়াদোত্তীর্ণ স্টক ডেরিভেটিভস বলতে সেই সব ফিউচার বা অপশন চুক্তিকে বোঝায় যেগুলির নির্ধারিত মেয়াদের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। শেয়ারবাজারে প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে (সাধারণত শেষ বৃহস্পতিবার) এই চুক্তিগুলোর মেয়াদ শেষ বা মেয়াদ উত্তীর্ণ হয়। হঠাৎ কেন নিয়মে পরিবর্তন আনল সেবি? বাজার বিশেষজ্ঞদের মতে, ক্রয় ও বিক্রির অর্ডার মিলিয়ে শেয়ারবাজারে দিনের শেষ দাম স্বচ্ছ ভাবে নির্ধারণ করতেই ক্লোজ়িং অকশন চালু করা হয়েছিল। কিন্তু এই নিলামে নির্ধারিত দামকে ডেরিভেটিভস চুক্তির নিষ্পত্তির জন্য ব্যবহার করতে গিয়ে কিছু সমস্যা দেখা দেয়।

ভারতের ডেরিভেটিভস বাজারে প্রচুর লেনদেন হলেও ক্লোজ়িং নিলামে তুলনামূলক ভাবে কম অর্ডার জমা পড়ছিল। ফলে, কম সংখ্যক লেনদেনের ভিত্তিতে নির্ধারিত দাম বাজারে অস্বাভাবিক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার দিনে এই দামের কারণে ব্যবসায়ীরা বেশি সমস্যায় পড়তে পারেন বলে মনে হয়েছিল সেবির।

সংশোধিত নিয়ম অনুযায়ী, বিকেল সাড়ে ৩টে থেকে ৩টে ৪০ মিনিট পর্যন্ত চলবে ক্লোজ়িং নিলাম। এই নিলামের মাধ্যমেই শেয়ারবাজারে নগদ লেনদেনের দিনের শেষ দাম নির্ধারণ করা হবে। অন্য দিকে, মেয়াদ শেষ হওয়া স্টক ডেরিভেটিভস চুক্তির নিষ্পত্তিমূল্য ধরা হবে সেই দিনের টানা লেনদেনের শেষ ৩০ মিনিটে সংশ্লিষ্ট স্টকের লেনদেনের পরিমাণের গড় দামের ভিত্তিতে। ইনডেক্স ডেরিভেটিভসের ক্ষেত্রে, একই সময়ে সূচকের অন্তর্ভুক্ত স্টকগুলির ব্যবহার করে নিষ্পত্তিমূল্য হিসাব করা হবে। এ ছাড়া, বিকেল সাড়ে ৩টেয় ক্লোজ়িং অকশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মেয়াদ শেষ হওয়া ইনডেক্স ডেরিভেটিভস চুক্তির লেনদেন বন্ধ হয়ে যাবে বলে সেবি সূত্রে খবর।

Sebi Share Market

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy