E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

শিখর ছুঁয়ে আচমকা পতন, এক দিনে রুপোর দাম কমল ১০,২৫০ টাকা!

সোনা-রুপোর ব্যবসায়ী জে জে গোল্ডের ডিরেক্টর হর্ষদ অজমেঢ়াবলছেন, ‘‘খুব বেশি রুপো কেনাবেচা করছেন আন্তর্জাতিক লেনদেনকারীরা। অস্থিরতা তারই ফল। তাঁরা বিক্রি করলে বাজারে জোগান বৃদ্ধি দাম কমাচ্ছে। কিনলে ঘটছে উল্টোটা। সোনার থেকেও এখন রুপোয় এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৮:২৭

—প্রতীকী চিত্র।

চূড়ান্ত অস্থির রুপোর বাজার। কলকাতায় কোনও দিন কেজিতে দাম ১৭,০০০ টাকা উঠছে। আবার মাঝে মধ্যেই নামছে ৭০০০-৮০০০ টাকা। বৃহস্পতিবার কমল ১০,২৫০ টাকা। খুচরো রুপো হল ২,৩৯,৫৫০ টাকা। ১০ গ্রাম খুচরো পাকা সোনা ১০০০ টাকা কমে হয়েছে ১,৩৬,৮০০ টাকা।

সোনা-রুপোর ব্যবসায়ী জে জে গোল্ডের ডিরেক্টর হর্ষদ অজমেঢ়াবলছেন, ‘‘খুব বেশি রুপো কেনাবেচা করছেন আন্তর্জাতিক লেনদেনকারীরা। এই অস্থিরতা তারই ফল। তাঁরা বিক্রি করলে বাজারে জোগান বৃদ্ধি দাম কমাচ্ছে। কিনলে ঘটছে উল্টোটা। সোনার থেকেও এখন রুপোয় এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।’’ অজমেঢ়া-সহ সংশ্লিষ্ট মহলের অনেকেরই দাবি, এর কারণ সম্ভবত বাজারে রুপোর জোগানে ঘাটতি। অথচ শিল্পে এবং লগ্নির জন্য চাহিদা বাড়ছে। সোনা-রুপোর ব্যবসায়ীদের সংগঠন ডব্লিউবিবিএমজে-র সেক্রেটারি দীনেশ কাবরা বলেন, ‘‘সাধারণত লেনদেনের সংখ্যা ও লগ্নি সোনার থেকে রুপোয় কম। তাই কেউ বেশি বা কম কিনলে দর এমন ওঠানামা করে। হালে আমেরিকার শুল্ক নীতি ও বিশ্ব জুড়ে সমস্যার জন্য অনিশ্চয়তায় ওই কেনাবেচাই বেড়েছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Silver gold and silver

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy