Advertisement
E-Paper

গ্রাহককে নগদ পৌঁছচ্ছে স্ন্যাপডিল

বাজারে নোটের আকালে বিপাকে পড়া গ্রাহককে এ বার নগদ অর্থ পৌঁছনোর পরিষেবা আনল ই-কমার্স সংস্থা স্ন্যাপডিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ০২:১৪

বাজারে নোটের আকালে বিপাকে পড়া গ্রাহককে এ বার নগদ অর্থ পৌঁছনোর পরিষেবা আনল ই-কমার্স সংস্থা স্ন্যাপডিল। নাম ক্যাশ@হোম। সংস্থার দাবি, এর আওতায় গ্রাহক অন্যান্য পণ্যের মতোই তাদের কাছে নগদের অর্ডার দিতে পারবেন। দ্রুত কুরিয়ার মারফত ২,০০০ টাকা পৌঁছে যাবে তাঁর দরজায়। এর দাম হিসেবে ই-কমার্স ওয়েবসাইট ফ্রি-চার্জ কিংবা ডেবিট কার্ড মারফত দিতে হবে মাত্র ১ টাকা। শর্ত হিসেবে সংস্থার পণ্য কেনার বাধ্যবাধকতাও রাখা হয়নি। পরিষেবাটি চালু হয়েছে গুরুগ্রাম, বেঙ্গালুরুতে। অন্য বড় শহরেও তা চালু হওয়ার কথা।

Snapdeal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy