E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ডিসেম্বরে কি আরও এক ধাপ সুদ কমাবে রিজা়র্ভ ব্যাঙ্ক?

আগামী ৩-৫ ডিসেম্বর বৈঠকে বসবে রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটি। ৫ তারিখ অর্থাৎ শুক্রবার সুদের হার ঘোষণা। সুদ কমানোর পক্ষপাতীদের ধারণা, খুচরো মূল্যবৃদ্ধি ০.২৫ শতাংশে নেমেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৭:১৪

—প্রতীকী চিত্র।

মূল্যবৃদ্ধি মাথা নামানোয় ইতিমধ্যেই ১০০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। তার পর থেকে রেপো রেট (যে সুদে তারা ব্যাঙ্কগুলিকে ধার দেয়) অপরিবর্তিত। এ বার বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ডিসেম্বরের ঋণনীতিতে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদ কমাবে আরবিআই। অন্য অংশের মতে, এ বারও তা স্থির থাকবে।

আগামী ৩-৫ ডিসেম্বর বৈঠকে বসবে রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটি। ৫ তারিখ অর্থাৎ শুক্রবার সুদের হার ঘোষণা। সুদ কমানোর পক্ষপাতীদের ধারণা, খুচরো মূল্যবৃদ্ধি ০.২৫ শতাংশে নেমেছে। ফলে বিশ্ব বাজারের অনিশ্চয়তা যুঝতে দেশের আর্থিক বৃদ্ধিকে আরও উপরে তোলার সুযোগ তারা হাতছাড়া করবে না আরবিআই। বিরুদ্ধ পক্ষের মতে, প্রত্যাশা ছাপিয়ে জুলাই-সেপ্টেম্বরের আর্থিক বৃদ্ধি ৮.২% ছুঁয়েছে। বহাল অর্থনীতি আঁটোসাঁটো করার প্রক্রিয়া, সরকারের লগ্নি, জিএসটির হার কমানোর মতো সংস্কারও। ফলে সুদ ছাঁটার বিশেষ তাড়া নেই।

একাংশের প্রশ্ন, মূল্যবৃদ্ধি এতটা নীচে নামায় সুদের হার আরও কিছুটা কমানোর জায়গা তৈরি হয়েছে। সেটা কাজে লাগানো হবে না কেন?

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
RBI Reserve bank of India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy