E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

খুব শীঘ্রই বাজারে আসছে ১০ কেজির বাণিজ্যিক সিলিন্ডার, জানাল কেন্দ্র

কলকাতায় দাম ৩০৮১.৫০ টাকা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে বাণিজ্যিক গ্যাসের ক্রেতাদের খানিকটা সুরাহা দিতে বাজারে ১০ কেজি ওজনের সিলিন্ডার আনার পথে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ০৭:১৫

— প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে। দিল্লি বাদে দেশের প্রায় সর্বত্র ওই ১৯ কেজির সিলিন্ডার পেরিয়ে গিয়েছে ৩০০০ টাকা। কলকাতায় দাম ৩০৮১.৫০ টাকা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে বাণিজ্যিক গ্যাসের ক্রেতাদের খানিকটা সুরাহা দিতে বাজারে ১০ কেজি ওজনের সিলিন্ডার আনার পথে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এখন ১৯ কেজির পাশাপাশি সেটি ৫ ও ২ কেজির সিলিন্ডারে পাওয়া গেলেও অভিযোগ, সেগুলি দ্রুত ফুরিয়ে যায়। তেল সংস্থা সূত্রের দাবি, চূড়ান্ত ছাড়পত্র পেলে খুব শীঘ্রই ১০ কেজির বাণিজ্যিক সিলিন্ডার বাজারে আসতে পারে। দাম হবে ১৯ কেজির অর্ধেক। কলকাতায় ১৬০০ টাকার মতো। ১৯ কেজির বদলে যাতে ১০ কেজির সিলিন্ডারের বিক্রি বেশি হয়, সে দিকে নজর দেওয়া হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Commercial Gas Gas Cylinders LPG

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy