E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বর্ষশেষে টানা চার দিন পড়ল শেয়ার বাজার, টাকা কমে আবার প্রায় ৯০-এর ঘরে

বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি যথারীতি অব্যাহত রেখেছে ভারতে শেয়ার বিক্রির ধারা। এ দিন তারা বেচেছে ২৭৫৯.৮৯ কোটি টাকার। গত চার দিনে মোট লগ্নি তুলে নিয়েছে ৬৫৯৩.৫১ কোটির।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৬

—প্রতীকী চিত্র।

টানা পড়ে চলেছে শেয়ার বাজার। সোমবার সেনসেক্স মাথা নামিয়েছে ৩৪৫.৯১ পয়েন্ট। বাজার বন্ধের সময় তা ছিল ৮৪,৬৯৫.৫৪ অঙ্কে। এ নিয়ে টানা চার দিন পড়ল সূচকটি। নিফ্‌টি ১০০.২০ পয়েন্ট পড়ে থেমেছে ২৫,৯৪২,১০ অঙ্কে। বড়দিনের ছুটিতে লগ্নিকারীদের অনেককেই হাত গুটিয়ে রাখাই সূচকের পতনের প্রধান কারণ বলে বাজার সূত্রের খবর। ডলারের সাপেক্ষে অবশ্য বেড়েছে টাকার দাম। প্রতি ডলারের দর ৮ পয়সা কমে দাঁড়িয়েছে ৮৯.৯৮ টাকায়।

বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি যথারীতি অব্যাহত রেখেছে ভারতে শেয়ার বিক্রির ধারা। এ দিন তারা বেচেছে ২৭৫৯.৮৯ কোটি টাকার। গত চার দিনে মোট লগ্নি তুলে নিয়েছে ৬৫৯৩.৫১ কোটির। তবে সূচকের আরও পতন রুখে দিয়েছে ভারতীয় আর্থিক সংস্থাগুলির লগ্নি। চার দিনে ঢেলেছে ১০,৬১০.১২ কোটি টাকা।

এ দিকে টাকার দাম উঠলেও, তা ঘুরে দাঁড়িয়েছে বলে মানতে নারাজ বিশেষজ্ঞেরা। পটনা আইআইটি-র অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘এটা সাময়িক। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এর থেকে অনেক বেশি দাম কমেছে চিনের মুদ্রার। যা রফতানিতে সে দেশের সংস্থাগুলিকে সাহায্য করেছ। ডলার ৯৫-৯৬ টাকায় এলে তা ভারতের রফতানি বৃদ্ধির সহায়ক হবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Stock Market Economy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy