E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রাজ্যে লগ্নি করল সুইস সংস্থা, বাগনানে তৈরি হবে এআই পার্কিং প্রযুক্তির কারখানা

সোটেফিন-এর দাবি, বার্ষিক ১০ হাজারের বেশি গাড়ির পার্কিং-এর প্রযুক্তি তৈরির ক্ষমতা রয়েছে বাগনানের কারখানাটির।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ০৭:৪৮
বৃহস্পতিবার কারখানার সূচনা হয়েছে।

বৃহস্পতিবার কারখানার সূচনা হয়েছে। —প্রতীকী চিত্র।

হাওড়ার বাগনানে নতুন কারখানা গড়তে ৪০ কোটি টাকা লগ্নি করল সুইৎজ়ারল্যান্ডের সংস্থা সোটেফিন এসএ। তাদের ভারতীয় শাখা সোটেফিন ভারতের মাধ্যমে এই পুঁজি ঢেলেছে তারা। সংস্থা কর্তৃপক্ষের দাবি, মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পার্কিং প্রযুক্তি তৈরি হবে এই কারখানায়।

সোটেফিন-এর দাবি, বার্ষিক ১০ হাজারের বেশি গাড়ির পার্কিং-এর প্রযুক্তি তৈরির ক্ষমতা রয়েছে বাগনানের কারখানাটির। সংস্থার ভারতীয় শাখার এমডি অরূপ চৌধুরী জানান, বৃহস্পতিবার এই কারখানার সূচনা হয়েছে। এখানে তৈরি যন্ত্রাংশ শুধু দেশে বিক্রি হবে না। আমেরিকা, দুবাই-সহ বিদেশেও রফতানি করার পরিকল্পনা রয়েছে। কলকাতায় এই প্রযুক্তির চাহিদা দেশের অন‍্য শহরের তুলনায় কিছুটা কম হলেও, শীঘ্রই তা বাড়বে বলে মনে করেন তিনি।

অরূপের কথায়, “আপাতত এই প্রযুক্তির মূল রোবোটটি সুইৎজ়ারল্যান্ডে তৈরি হচ্ছে। ফলে প্রযুক্তি বেশ কিছুটা দামি। তবে এই রোবোট হাওড়ায় তৈরি করার পরিকল্পনাও রয়েছে। তখন দাম কম হবে।” সংস্থার ডিরেক্টর জিগ্নেশ সাংভি জানান, পশ্চিমবঙ্গে মেধাসম্পদ অতুলনীয়। সেই কারণেই এখানে কারখানা তৈরি করে দেশ-বিদেশে প্রযুক্তি পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। ভবিষ্যতে এখানকার উৎপাদন ক্ষমতা তিন গুণ পর্যন্ত বাড়ানো হতে পারে। অরূপ জানান, শীঘ্রই সংস্থাকে শেয়ার বাজারে নথিভুক্ত করা হবে।

এক ঝলকে

বাগনানে কারখানা।

খরচ ৪০ কোটি টাকা।

তৈরি হবে পার্কিং প্রযুক্তি।

যাবে আমেরিকা, দুবাইয়ে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Bagnan industry Investment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy