E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

চন্দ্রশেখরনের ‘নিয়োগ অবৈধ’, চিঠি দিয়ে চ্যালেঞ্জ জানালেন নোয়েল

টাটা ট্রাস্টসের হাতে রয়েছে টাটা গোষ্ঠীর মূল সংস্থাটির সিংহভাগ (প্রায় ৬৬%) অংশীদারি। দীর্ঘ দিন ধরেই চন্দ্রের পুনর্নিয়োগের বিষয়টি ঝুলে রয়েছে। যা অন্যতম কারণ হিসেবে তুলে ধরে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ০৭:১১
(বাঁ দিকে) এন চন্দ্রশেখরন এবং নোয়েল টাটা (ডান দিকে)।

(বাঁ দিকে) এন চন্দ্রশেখরন এবং নোয়েল টাটা (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত মাসের বৈঠকে পুনরায় টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের নিয়োগে সায় দিয়েছে তাদের পরিচালন পর্ষদ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। সূত্রের খবর, টাটা সন্সের কোম্পানি সেক্রেটারি সুপ্রকাশ মুখোপাধ্যায়ের কাছে পাঠানো চিঠিতে আগামী ফেব্রুয়ারির পরে আরও পাঁচ বছর চেয়ারম্যান পদে চন্দ্রের থাকা নিয়ে আপত্তি তুলেছেন তিনি। নোয়েলের দাবি, একাধিক কারণে এই নিয়োগ অবৈধ। নিয়োগের বিষয়টি বৈঠকের আলোচ্যসূচিতে ছিল না। তাতে টাটা ট্রাস্টের মনোনীত সদস্যের সায় নেই। বৈঠকের আসল ভিডিয়োও তিনি চেয়েছেন বলে জানিয়েছে সূত্র। তবে নোয়েলের আপত্তি নিয়ে মুখ খুলতে চায়নি টাটা ট্রাস্টস এবং টাটা সন্স।

উল্লেখ্য, টাটা ট্রাস্টসের হাতে রয়েছে টাটা গোষ্ঠীর মূল সংস্থাটির সিংহভাগ (প্রায় ৬৬%) অংশীদারি। দীর্ঘ দিন ধরেই চন্দ্রের পুনর্নিয়োগের বিষয়টি ঝুলে রয়েছে। যা অন্যতম কারণ হিসেবে তুলে ধরে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। তার পরেও ১৭ সেপ্টেম্বরের বৈঠকে চন্দ্রকেই পরবর্তী কর্ণধার হিসেবে বেছে নিয়েছে পর্ষদ। এই পরিস্থিতিতে এই নিয়োগ ছাড়াও, টাটা সন্সকে শেয়ার বাজারে নথিভুক্তি নিয়ে নোয়েলের সঙ্গে দূরত্ব বাড়ছে পর্ষদের। সম্প্রতি এনবিএফসি হিসেবে তাদের নথিভুক্তি বাতিলের আর্জি খারিজ করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। ফলে তা হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। এখন দেখার নোয়েলের চ্যালেঞ্জের জল কোথায় গিয়ে দাঁড়ায়।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Tata Group Noel Tata

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy