E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আরও দামি সোনা, শুল্কযুদ্ধ না মিটলে দাম কমার সম্ভাবনাও কম

সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, শুল্ক যুদ্ধের জেরে বিশ্বে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় সোনায় লগ্নি দ্রুত বাড়ায় গত ক’দিনে লাফিয়ে তার দাম বেড়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ০৮:২৭
১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার দর ৪০০ টাকা বেড়েছে।

১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার দর ৪০০ টাকা বেড়েছে। —প্রতীকী চিত্র।

নতুন এক শিখরে পা রাখল সোনা। শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার দর ৪০০ টাকা বেড়ে হয়েছে ৯৪,৫৫০ টাকা। জিএসটি যোগ করে ৯৭,৩৮৬.৫ টাকা। গয়না সোনার দাম পৌঁছেছে ৮৯,৮৫০ টাকায়। কর ধরে ৯২,৫৪৫.৫ টাকা। দু’টিই রেকর্ড।

সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, শুল্ক যুদ্ধের জেরে বিশ্বে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় সোনায় লগ্নি দ্রুত বাড়ায় গত ক’দিনে লাফিয়ে তার দাম বেড়েছে। অঙ্কুরহাটি জেম অ্যান্ড জুয়েলারি পার্কের প্রেসিডেন্ট অশোক বেঙ্গানি বলেন, ‘‘আমেরিকা যে খুচরো হিরা, হিরা ও সোনার গয়না আমদানি করে, তার ৩০% যায় চিন থেকে। ভারত থেকে যায় মাত্র ৩%। আমেরিকা চিনা পণ্যের শুল্ক বিপুল বাড়ানোয় চিনা গয়নার দামও বাড়বে। কমবে সরবরাহ। আর আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি হলে সেই ফাঁক ভরাটের সুযোগ আসবে।’’ কাঁচা সোনার (বুলিয়ন) ব্যবসায়ী জেজে গোল্ডের ডিরেক্টর হর্ষদ অজমেঢ়ার কথায়, ‘‘ক্রেতা বিশেষ নেই। পুরনো সোনা বেচতে আসছেন অনেকে। শুল্ক যুদ্ধ না মিটলে দাম কমা কঠিন।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Gold Price Economy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy