E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

তিন দিনে বৃদ্ধি ৬৯ পয়সা! বাড়তে বাড়তে প্রায় ৮৭ টাকায় পৌঁছে গেল ডলার

বিশেষজ্ঞদের একাংশের মতে, ইজ়রায়েল-ইরানের সংঘাতের জেরে বিশ্ব বাজারে ব্যারেল প্রতি অশোধিত তেল ব্রেন্ট ক্রুড ৭৯ ডলারের কাছে পৌঁছেছে। ফলে পণ্যটির আমদানির খরচও বাড়ছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ০৮:৩৬
ডলার এগোচ্ছে ৮৭ টাকার পথে।

ডলার এগোচ্ছে ৮৭ টাকার পথে। —প্রতীকী চিত্র।

ভূ-রাজনৈতিক সমস্যা এবং বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ক্রমশ দুর্বল হচ্ছে ভারতীয় মুদ্রা। ডলার এগোচ্ছে ৮৭ টাকার পথে। বৃহস্পতিবার ডলার ৩০ পয়সা বেড়ে ৮৬.৭৩ টাকায় পৌঁছেছে। তিন দিনে আমেরিকার মুদ্রার দাম বেড়েছে ৬৯ পয়সা।

বিশেষজ্ঞদের একাংশের মতে, ইজ়রায়েল-ইরানের সংঘাতের জেরে বিশ্ব বাজারে ব্যারেল প্রতি অশোধিত তেল ব্রেন্ট ক্রুড ৭৯ ডলারের কাছে পৌঁছেছে। ফলে পণ্যটির আমদানির খরচও বাড়ছে। যা ডলারের চাহিদাকে বাড়িয়ে তুলছে। ফলে টাকার নিরিখে শক্তি বাড়ছে আমেরিকার মুদ্রার। যদিও এ দিন তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরীর আশ্বাস, ভারতে আপাতত তেলের মজুত যথেষ্ট। দেশে এখনও তার দাম চড়ার সম্ভাবনা নেই।

অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী বলেন, “ডলারের চাহিদা বাড়লেও জোগান যথেষ্ট নয়। ভারতের বিদেশি মুদ্রার দু’টি প্রধান সূত্র বিদেশি বিনিয়োগ এবং অনাবাসীদের পাঠানো অর্থ। কিন্তু প্রত্যক্ষ বিদেশি লগ্নিতে ভাটা। আর আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের পাঠানো অর্থে কর বসলেও ডলার আসা কমবে। চাহিদা ও জোগানের ফারাক বাড়তে থাকলে ডলার আরও শক্তিশালী হবে।’’ পটনা আইআইটি-র অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিকের বক্তব্য, “রিজ়ার্ভ ব্যাঙ্ক সুদ কমানোয় অর্থনীতিতে যে অতিরিক্ত নগদ এসেছে, তার একটা অংশ ডলারে লগ্নি হচ্ছে। যা তার দাম বৃদ্ধিতে ইন্ধন জোগাচ্ছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
US dollar dollar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy