E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিমায় জিএসটি কমার সুবিধা গ্রাহক আদৌ পাবেন তো? উঠছে প্রশ্ন

২২ সেপ্টেম্বর থেকেই জিএসটির নতুন হার চালু হবে। নাগারাজু জানান, বিমায় জিএসটি ওঠার পুরো সুবিধা যেন বর্তমান গ্রাহকদের পাশাপাশি ভবিষ্যৎ বিমাকারীরাও পান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ব্যক্তিগত জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি ১৮% থেকে শূন্যে নামার পরেও প্রশ্ন উঠছে, আমজনতার হাতে সংস্থাগুলি সেই সুবিধার পুরোটা পৌঁছে দেবে তো? কারণ বিমা শিল্প সূত্রের ইঙ্গিত, কর শূন্যে নামায় তারা বিভিন্ন খরচে আগে মেটানো করের টাকা আর ফেরত (আইটিসি) পাবে না। ফলে পুরো সুবিধা গ্রাহককে দিলে ক্ষতি হতে পারে। একাংশ প্রিমিয়াম বাড়তে পারে বলেও সতর্ক করেছে। এই অবস্থায় বিমা সংস্থাগুলি যাতে করছাড়ের পুরো সুবিধা গ্রাহকদের দেয়, তার জন্য সোমবার বিমা নিয়ন্ত্রক আইআরডিএ, চারটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা ও কিছু বেসরকারি সংস্থার সিইও-র সঙ্গে বৈঠক করলেন আর্থিক পরিষেবা সচিব এম নাগারাজু।

২২ সেপ্টেম্বর থেকেই জিএসটির নতুন হার চালু হবে। নাগারাজু জানান, বিমায় জিএসটি ওঠার পুরো সুবিধা যেন বর্তমান গ্রাহকদের পাশাপাশি ভবিষ্যৎ বিমাকারীরাও পান। এটা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থা নিতে হবে। এমনকি প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরও তা জানানোর জন্য ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে বিমা সংস্থা-সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, সকলকে জানাতে হবে কর না থাকায় এখন সহজে এবং আগের থেকে অনেক কম খরচে বিমার আওতায় আসা যাবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
GST Insurance

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy