E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সুদ কমাতে পারে ফেডারেল রিজা়র্ভ, আরবিআই-ও, আন্দাজ পেয়ে দু’দিনে হাজার পয়েন্টের বেশি লাফ দিল সেনসেক্স

বৃহস্পতিবার সেনসেক্স ৮৬২.২৩ পয়েন্ট বেড়ে ৮৩,৪৬৭.৬৬ অঙ্কে পৌঁছেছে। একটা সময়ে ১০১০.০৫ উঠেছিল। দু’দিনে মোট উত্থান ১৪৩৭.৬৮।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ০৭:০৮

—প্রতীকী চিত্র।

এক দিকে আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভের ফের সুদ কমানোর ইঙ্গিত এবং বিশ্ব জুড়ে শেয়ার বাজারের উত্থান। অন্য দিকে ভারতেও রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ ছাঁটাইয়ের পথ চওড়া হওয়া এবং ভারত-আমেরিকা বাণিজ্য বৈঠক। সঙ্গে যোগ হয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ারে বিনিয়োগ করতে ভারতের বাজারে ফিরে আসা। বিশেষজ্ঞদের দাবি, এই সব মিলিয়ে একাধিক অনুকূল শর্ত ঘিরে রেখেছে অর্থনীতিকে। আর তার প্রভাবেই কোণঠাসা অবস্থা থেকে টানা দু’দিন বড় উত্থান দেখল শেয়ার বাজার। মাথা তুলল ডলারের সাপেক্ষে টাকার দামও।

বৃহস্পতিবার সেনসেক্স ৮৬২.২৩ পয়েন্ট বেড়ে ৮৩,৪৬৭.৬৬ অঙ্কে পৌঁছেছে। একটা সময়ে ১০১০.০৫ উঠেছিল। দু’দিনে মোট উত্থান ১৪৩৭.৬৮। নিফ্‌টি-ও এ দিন ২৬১.৭৫ পয়েন্ট উঠে হয়েছে ২৫,৫৮৫.৩০। এক ডলারের দাম ১২ পয়সা কমে হয়েছে ৮৭.৯৬ টাকা। টানা দু’দিনে আমেরিকার মুদ্রা কমেছে ৮৫ পয়সা। দীর্ঘ দিন ধরে লাগাতার হারাতে থাকা জমির কিছুটা উদ্ধার করলভারতীয় মুদ্রা।

পটনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক অবশ্য বলছেন, ‘‘টাকা ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখালেও তা ফের পড়বে না, এমনটা বলার সময় আসেনি। ভূ-রাজনৈতিক সমস্যা ও বাণিজ্যের মতো বিষয়গুলি আগামী দিনে তার গতিপথ নির্ধারণ করবে।’’ বাজার বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, ‘‘বাজার কয়েকটি বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছে। তার মধ্যে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য বৈঠক, চাহিদা বৃদ্ধির ফলে শিল্পোৎপাদন উৎসাহিত হওয়া এবং তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলে তার ইতিবাচক প্রভাবের সম্ভাবনা। কিন্তু ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে বাজারে অস্থিরতাবজায় থাকবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Stock Market Currency

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy