E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বাণিজ্যচুক্তির প্রথম ধাপ প্রায় চূড়ান্ত, ইঙ্গিত মিলতেই লাফ দিল শেয়ার বাজার

দিনের শেষে সেনসেক্স ৫১৩.৪৫ পয়েন্ট লাফিয়ে পৌঁছে গেল ৮৫,১৮৬.৪৭ অঙ্কে। নিফ্‌টি ফের ছুঁল ২৬,০৫২.৬৫। তার উত্থান ১৪২.৬০।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০৭:৩৬

—প্রতীকী চিত্র।

শীঘ্রই ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হবে বলে ইঙ্গিত দিয়েছে মোদী সরকার। দেশ জুড়ে এ নিয়ে বাড়তে থাকা প্রত্যাশার ছাপ পড়ল বুধবারের শেয়ার বাজারেও। প্রচুর তথ্যপ্রযুক্তি এবং আর্থিক সংস্থার শেয়ার বিক্রি হল। দেশীয় সংস্থাগুলি লগ্নি করল ঢেলে। সব মিলিয়ে দিনের শেষে সেনসেক্স ৫১৩.৪৫ পয়েন্ট লাফিয়ে পৌঁছে গেল ৮৫,১৮৬.৪৭ অঙ্কে। নিফ্‌টি ফের ছুঁল ২৬,০৫২.৬৫। তার উত্থান ১৪২.৬০।

বিশেষজ্ঞ কমল পারেখ বলেন, ‘‘এ দিনের উত্থানের আরও কিছু কারণ আছে। বিহারের ভোটে এনডিএ-র জয়, জুলাই-সেপ্টেম্বরে সংস্থাগুলির মোটের উপর ভাল আর্থিক ফল, বাজারে ফান্ড-সহ দেশীয় সংস্থাগুলির লগ্নি এবং এতে বিপুল বেড়ে যাওয়া নগদের জোগান।’’ অবশ্য ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় কুমার আগরওয়ালের মতে, ‘‘বাজার বেড়েছে বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন হওয়ার আশায় ভর করেই। তার উপর বাণিজ্যমন্ত্রী বলেছেন, আমেরিকা ভারতের বড় বাণিজ্য সহযোগী হতে চলেছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Trade Deal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy