E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মেটা-র হুমকি

২০২১-এ গোপনীয়তার নিয়ম বদলে ওয়টস্যাপ বলেছিল, বিজ্ঞাপন দেখাতে মেসেজিং অ্যাপটির গ্রাহকদের তথ্য মেটা-র সঙ্গে ভাগ করবে তারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ০৭:৪৩
তথ্য ভাগ করা বন্ধ হলে ভারতে ব্যবসা মার খাবে বলে অভিযোগ মেটা-র।

তথ্য ভাগ করা বন্ধ হলে ভারতে ব্যবসা মার খাবে বলে অভিযোগ মেটা-র। —প্রতীকী চিত্র।

ওয়টস্যাপ ব্যবহারকারীদের তথ্য ভাগ করা বন্ধ হলে ভারতে ব্যবসা মার খাবে বলে অভিযোগ তাদের মূল সংস্থা মেটা-র। মার্ক জ়াকারবার্গের সংস্থাটির দাবি, এ নিয়ে প্রতিযোগিতা কমিশনের (সিসিআই) নির্দেশ জারি হলে দেশে তাদের বেশ কিছু পণ্য-পরিষেবা বন্ধ করতে হতে পারে। ফলে অসুবিধায় পড়বেন মানুষ ও দেশীয় সংস্থাগুলি।

২০২১-এ গোপনীয়তার নিয়ম বদলে ওয়টস্যাপ বলেছিল, বিজ্ঞাপন দেখাতে মেসেজিং অ্যাপটির গ্রাহকদের তথ্য মেটা-র সঙ্গে ভাগ করবে তারা। যার মধ্যে রয়েছে ফোন নম্বর ও মোবাইল, লেনদেন ও সংস্থার সঙ্গে হওয়া কথাবার্তা ইত্যাদি। এ নিয়ে আপত্তির মুখে তদন্তে নামে সিসিআই। নভেম্বরে তারা বলে, গ্রাহককে নীতি থেকে বেরনোর সুযোগ দিতে হবে। ভারতে পাঁচ বছর ওয়টস্যাপের তথ্য সংস্থা মেটা-র সঙ্গে ভাগ করা যাবে না। সংস্থাকে ২.৪৫ কোটি ডলার (প্রায় ২১২ কোটি টাকা) জরিমানাও করে।

মেটা-র দাবি, এই নির্দেশে গ্রাহক তো বটেই, ধাক্কা খাবে বিজ্ঞাপনদাতা সংস্থাও। ফেসবুক, ওয়টস্যাপ, মেটা-র আর্থিক ক্ষতি হবে। কিছু বৈশিষ্ট্য ও পণ্য-পরিষেবা বন্ধও করতে হতে পারে। বৃহস্পতিবার ট্রাইবুনালে সংস্থার আর্জির শুনানি হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
WhatsApp Mark Zuckerberg

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy