E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

১১ মাসে সর্বনিম্ন! নামতে নামতে ৫৮-এ পৌঁছোল পরিষেবা ক্ষেত্রের সূচক

কল-কারখানায় উৎপাদনের পিএমআই-ও নভেম্বরের ৫৬.৬ থেকে ডিসেম্বরে হয়েছে ৫৫। যা দু’বছরেসর্বনিম্ন। নতুন বরাত কমা এর অন্যতম কারণ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ০৯:৪০

—প্রতীকী চিত্র।

গত বছরের বেশ কিছুটা সময় ধরে দেশের পরিষেবা ক্ষেত্রের কর্মকাণ্ডে জোয়ার এসেছিল। কিন্তু বছর শেষ হল শ্লথ গতিতে। মঙ্গলবার এইচএসবিসি এবং এসঅ্যান্ডপি গ্লোবালের তৈরি ভারতে পরিষেবা ব্যবসায় কর্মকাণ্ডের গতি নির্ধারণকারী সূচক (পিএমআই) তুলে ধরল, ডিসেম্বরে এই ক্ষেত্রের বৃদ্ধি হয়েছে বটে। সূচকটি দাঁড়িয়ে রয়েছে ৫৮-এ। তবে গত ১১ মাসে তা সর্বনিম্ন। নভেম্বরে ছিল ৫৯.৮। সমীক্ষায় দাবি,নতুন ব্যবসার গতি কমাই এর কারণ। ফলে পরিষেবায় কাজের সুযোগও তৈরি হয়েছে কম। কেউ কেউ লোক ছেঁটেছে। উল্লেখ্য, পিএমআই ৫০-এর উপরে থাকার অর্থ নির্দিষ্ট ক্ষেত্রটির বৃদ্ধি। কম হওয়া মানে সঙ্কোচন।

কল-কারখানায় উৎপাদনের পিএমআই-ও নভেম্বরের ৫৬.৬ থেকে ডিসেম্বরে হয়েছে ৫৫। যা দু’বছরেসর্বনিম্ন। নতুন বরাত কমা এর অন্যতম কারণ। এতে কিছু ক্ষেত্রে কাঁচামালের চাহিদাও মাথা নামিয়েছে। উৎপাদন ক্ষেত্রে কাজ প্রায় তৈরি হয়নি। বরং কমেছে। ফলে উৎপাদন ও পরিষেবা মিলে সামগ্রিক উৎপাদন সূচকও নভেম্বরের ৫৯.৭ থেকে হয়েছে ৫৭.৮।

উপদেষ্টা সংস্থার মতে, ডিসেম্বরে দেশে-বিদেশে ভারতীয় পরিষেবার ভাল চাহিদা ছিল। কাঁচামালের দাম ও পরিষেবার খরচ সে ভাবে বাড়েনি। এই অবস্থা বহাল থাকলে তা সংস্থাগুলিকে আর্থিক ভাবে চাঙ্গা রাখবে। তারা আগামী দিনে ভাল ব্যবসার আশা করলেও, কর্মকাণ্ড সম্পর্কে আস্থা সূচক নেমেছে তিন বছরের তলানিতে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
PMI Index report

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy