E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

১০ বছরে বৈঠক হয়নি একবারও, অবিলম্বে শ্রম সম্মেলনের দাবি তৃণমূলের

স্থায়ী কমিটিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও নিয়ে আলোচনায় রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ১৯৪২ থেকে ভারতে নিয়মিত শ্রম সম্মেলন হয়ে আসছে। কিন্তু ২০১৫-র জুলাইয়ের পরে আর তা হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ০৭:৩০

—প্রতীকী চিত্র।

মোদী সরকারের আমলে ২০১৫ সালের পর থেকে কেন শ্রম সম্মেলন হয়নি, তা নিয়ে শ্রম মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে প্রশ্ন উঠল। আজ স্থায়ী কমিটিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও নিয়ে আলোচনায় রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ১৯৪২ থেকে ভারতে নিয়মিত শ্রম সম্মেলন হয়ে আসছে। কিন্তু ২০১৫-র জুলাইয়ের পরে আর তা হয়নি। ফলে শ্রমিক, নিয়োগকারী ও কেন্দ্রের ত্রিপাক্ষিক ব্যবস্থায় শ্রমিকদের সমস্যা আলোচনা করা যাচ্ছে না। নতুন শ্রম বিধি যথেষ্ট আলোচনা ছাড়াই তৈরি হয়েছে। অবিলম্বে সম্মেলন ডাকা হোক। মন্ত্রকের সচিব বন্দনা গুরনানি বলেন, নিয়মিত শ্রম সম্মেলনের রীতি মানার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বাকি বিরোধী সাংসদেরাও একই দাবি তোলেন। স্থায়ী কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ বাসবরাজ বোম্মাইও জানান, শ্রম সম্মেলন ডাকা না হলে তিনি শ্রম মন্ত্রকে বার্তা পাঠাবেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
TMC Workers Ritabrata Banerjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy