E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভুয়ো কলে আরও কড়া নিয়ন্ত্রক

নির্দেশিকা জারি করে ট্রাই জানাল, ভুয়ো কল নিয়ে অভিযোগ জমা পড়লে ৩০ দিন নয়, মাত্র পাঁচ দিনে ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ০৮:৫৩
পাঁচটি অভিযোগ জমা পড়লেই কড়া ব্যবস্থা নিতে হবে, জানিয়েছে ট্রাই।

পাঁচটি অভিযোগ জমা পড়লেই কড়া ব্যবস্থা নিতে হবে, জানিয়েছে ট্রাই। —প্রতীকী চিত্র।

একের পর এক পদক্ষেপ করে ভুয়ো কল রোখার বার্তা দিচ্ছে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। চাইছে, মোবাইলে এই ধরনের সমস্ত কল কিংবা এসএমএস আসা বন্ধ করতে গ্রাহকেরা আরও সচেতন হোন। সেই লক্ষ্যে এ বার তারা নির্দেশিকা জারি করে জানাল, ভুয়ো কল নিয়ে অভিযোগ জমা পড়লে ৩০ দিন নয়, মাত্র পাঁচ দিনে ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। গ্রাহক এই ধরনের ফোন কল বা মেসেজ পাওয়ার পরে সাত দিনের মধ্যে অভিযোগ জানাতে পারবেন। শুধু তাই নয়, আগে কোনও নম্বরের বিরুদ্ধে ১০টি অভিযোগ জমা পড়লে টেলি সংস্থাগুলিকে বাধ্যতামূলক ভাবে পদক্ষেপ করতে হত। এখন পাঁচটি জমা পড়লেই কড়া ব্যবস্থা নিতে হবে, জানিয়েছে ট্রাই। তবে নতুন নির্দেশিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে টেলি শিল্পের সংগঠন সিওএআই।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
TRAI Telecom

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy