E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রিজ়ার্ভ ব্যাঙ্কের পরিকল্পনা সফল হওয়ার পথে, দেশে বাড়ছে ঋণ নেওয়ার প্রবণতা, বলছে স্টেট ব্যাঙ্ক

চলতি বছরে নভেম্বর পর্যন্ত মোট ১০০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। পাল্লা দিয়ে ব্যাঙ্কে ঋণে সুদ নেমেছে। হালকা হয়েছে মাসিক কিস্তির বোঝা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৬

—প্রতীকী চিত্র।

রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ ছাঁটাইয়ের উদ্দেশ্য পূরণ হওয়ার ইঙ্গিত দিল স্টেট ব্যাঙ্ক। চেয়ারম্যান সি এস শেট্টি জানালেন, গত মাসে গৃহঋণের অঙ্ক ৯ লক্ষ কোটি টাকা পেরিয়েছে। সোনার চড়া দাম স্বর্ণ ঋণেও গতি এনেছে। বহু মানুষ বাড়ির সোনা বন্ধক রেখে ধার করছেন। তাঁর আশা, একই রকম ভাবে মাথা তুলবে খুচরো, কৃষি ও ছোট শিল্পকে দেওয়া ধারও। যা সামগ্রিক ঋণকে ১৪% বাড়াতে সাহায্য করবে। এই ক্ষেত্রে ইতিমধ্যেই ২৫ লক্ষ কোটি টাকা ধার দিয়েছে ব্যাঙ্কটি। যা মোট ঋণের ৬৭%।

চলতি বছরে নভেম্বর পর্যন্ত মোট ১০০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। পাল্লা দিয়ে ব্যাঙ্কে ঋণে সুদ নেমেছে। হালকা হয়েছে মাসিক কিস্তির বোঝা। এ মাসে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদ ছেঁটেছে শীর্ষ ব্যাঙ্ক। আশা, তার প্রভাবও দ্রুত পড়বে। শেট্টির দাবি, নভেম্বরে তাঁদের বন্ধকী ঋণ (গৃহঋণ) ৯ লক্ষ কোটি ছাড়িয়েছে। এ বার ঋণের চাহিদার পূর্বাভাস ১২% থেকে বাড়িয়ে ১৪% করেছেন। ছোট শিল্পে এর চাহিদা বাড়ছে ১৭%-১৮% হারে। কৃষি ও খুচরো ঋণে প্রায় ১৪%।

এসবিআই কর্তার দাবি, বহু মানুষব্যক্তিগত ঋণ নিচ্ছেন। ফলে তার বৃদ্ধিরহার দশের বেশি হতে পারে। পাশাপাশি ক’বছর ধরে ঢিমে থাকার পরে জুলাই-সেপ্টেম্বরে ৭.১% বেড়েছে শিল্পের ঋণ। এই অর্থবর্ষে দশ পেরোতে পারে তা-ও। সব মিলিয়ে ঋণ বাবদ মুনাফা ৩ শতাংশে পৌঁছতে অসুবিধা হবে না।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
RBI State Bank on India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy