E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বকেয়া প্রায় দু’লক্ষ কোটি! সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ভি-এর বকেয়া মকুবের মামলা

এর আগে দু’বার সলিসিটার জেনারেলের আর্জিতেই শুনানি পিছিয়ে যায়। উল্লেখ্য, স্পেকট্রাম ব্যবহারের বকেয়া বাবদ ৯৪৫০ কোটি টাকার হিসাব ঠিক নয় বলে দাবি করে সুপ্রিম কোর্টে গিয়েছে ভি।

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ০৮:২৯

—প্রতীকী চিত্র।

ফের এক বার ভোডাফোন আইডিয়ার (ভি) বকেয়া মকুবের আবেদনের সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল। সোমবার সলিসিটার জেনারেল তুষার মেহতার আর্জির প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ জানায়, তারা চায় সরকার এই নিয়ে কিছু একটা সদর্থক সিদ্ধান্ত নিক। তাই আপাতত শুনানি পিছিয়ে ২৭ অক্টোবর করা হল। এর আগে দু’বার সলিসিটার জেনারেলের আর্জিতেই শুনানি পিছিয়ে যায়। উল্লেখ্য, স্পেকট্রাম ব্যবহারের বকেয়া বাবদ ৯৪৫০ কোটি টাকার হিসাব ঠিক নয় বলে দাবি করে সুপ্রিম কোর্টে গিয়েছে ভি। বর্তমানে কেন্দ্রের কাছে ভি-এর বকেয়ার অঙ্ক প্রায় ২ লক্ষ কোটি টাকা। দেশে সংস্থার গ্রাহক সংখ্যা এখন প্রায় ২০.৪ কোটি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
vodafone Telecom Supreme Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy