E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আসছে ভোডাফোনের ৫জি, প্রথম পর্যায়ে পাঁচ অঞ্চল কোনগুলি?

মঙ্গলবার ভি জানিয়েছে, প্রথম পর্যায়ে পাঁচটি জায়গায় ৫জি আনছে তারা। মার্চে প্রথম শুরু হবে মুম্বইয়ে। এপ্রিলে দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড় ও পটনার গ্রাহকদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৯
শুরুর তালিকায় কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল সার্কলের নাম নেই।

শুরুর তালিকায় কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল সার্কলের নাম নেই। —প্রতীকী চিত্র।

আগামী মাসেই দেশে ৫জি পরিষেবা চালু করছে ভোডাফোন আইডিয়া (ভি)। তবে শুরুর তালিকায় কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল সার্কলের নাম নেই। অর্থাৎ ভি-র ৫জি আসার অপেক্ষায় বসে আছেন কলকাতা-সহ গোটা রাজ্যের যে সব গ্রাহক, তাঁরা অন্তত এই দফায় তা পাবেন না।

মঙ্গলবার ভি জানিয়েছে, প্রথম পর্যায়ে পাঁচটি জায়গায় ৫জি আনছে তারা। মার্চে প্রথম শুরু হবে মুম্বইয়ে। এপ্রিলে দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড় ও পটনার গ্রাহকদের। অর্থাৎ পূর্ব ভারতে কলকাতার আগেই পটনায় উন্নত পরিষেবা চালু করবে ভি। কলকাতা বা এ রাজ্যের অন্যান্য অঞ্চলে কবে সেই সুবিধা আসবে, এ দিন তার সদুত্তর মেলেনি। তবে সূত্রের খবর, জুন-জুলাইয়ের মধ্যে কলকাতাতেও তা চালু হতে পারে। সার্বিক ভাবে সংস্থার স্বাস্থ্য যে কিছুটা ভাল হয়েছে, তা স্পষ্ট অক্টোবর-ডিসেম্বরের আর্থিক ফলে। লোকসান কমে হয়েছে ৬৬০৬ কোটি টাকা। এক বছরে ঋণের বোঝাও ৫৩০০ কোটি কমেছে। উল্লেখ্য, এর আগে ভি-র জানিয়েছিল, দেশের যে সার্কলগুলিতে তাদের ডেটা ব্যবহার হয় বেশি, সেই হিসাব অনুযায়ী ৫জি পরিষেবা চালু করা হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Vodafone Idea Telecom

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy