E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

যৎকিঞ্চৎ

সময় যখন ১০.২৪ মিনিট গড়িয়েছে, থমকাল ম্যাচ, পর্দায় ফুটে উঠল ১০২৪ সংখ্যাটা: গত প্রায় তিন বছরে অত জন খেলোয়াড় প্রাণ হারিয়েছেন কিনা!

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০৬:৩৮

ফুটবল ম্যাচ শুরু হবে, কিক-অফের আগে হঠাৎ দেখা গেল দর্শকরা কী যেন ছুড়ছেন। রক্ষীরা কুড়োলেন সব: অ্যাত্ত পুতুল আর খেলনা! সময় যখন ১০.২৪ মিনিট গড়িয়েছে, থমকাল ম্যাচ, পর্দায় ফুটে উঠল ১০২৪ সংখ্যাটা: গত প্রায় তিন বছরে অত জন খেলোয়াড় প্রাণ হারিয়েছেন কিনা! ৮৯ মিনিট ৫৯ সেকেন্ডে বেজে উঠল রেফারির বাঁশি, বাকি খেলা হবে দেশ ‘স্বাধীন’ হলে তবেই! প্যালেস্টাইনের জাতীয় দল সম্প্রতি এই ম্যাচ খেলল তুরস্কে। খেলনাগুলো কাদের জন্য, বলে দিতে হবে?

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
palestine Football Match Israel-Palestine Conflict

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy