Advertisement
E-Paper

‘বন্দে মাতরম্’ গাইতে হলে মানতে হবে কোন কোন বিধি? ৭টি নিয়ম মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের

দেশ জুড়ে স্কুলগুলিতে জাতীয় সঙ্গীতের মতোই জাতীয় গান গাওয়ার ব্যাপারে উৎসাহ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু গাইতে হলে জানতে হবে যথাযথ ভাবে গাওয়ার নিয়মকানুনও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১৭:০৩
জাতীয় গান গাওয়ার কী কী নিয়ম ছাত্রছাত্রীদের মনে রাখা জরুরি?

জাতীয় গান গাওয়ার কী কী নিয়ম ছাত্রছাত্রীদের মনে রাখা জরুরি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হোক, প্রভাতফেরি হোক বা দৈনন্দিন সমবেত সঙ্গীত সমাবেশ—জাতীয় গান ‘বন্দে মাতরম‌্‌’ গাইলে তা গাইতে হবে বিধি মেনে। খেয়াল রাখতে হবে গানটির প্রতি যেন কোনও রকম অবমাননা বা অসম্মান প্রদর্শন না হয়। কারণ, মঙ্গলবার অর্থাৎ ১১ অগস্টের পর থেকে জাতীয় গান ‘বন্দে মাতরম‌্‌’-এর অপমান আইনত দণ্ডনীয় অপরাধ।

দেশ জুড়ে স্কুলগুলিতে জাতীয় সঙ্গীতের মতোই জাতীয় গান গাওয়ার ব্যাপারে উৎসাহ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিশেষ নির্দেশিকায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্কুলগুলিকে বলা হয়েছে, ‘‘প্রতিদিনের কাজ শুরুর আগে সমবেত ভাবে জাতীয় গান গাওয়ায় ব্যবস্থা করা যেতে পারে স্কুল প্রাঙ্গণে।’’ তাই মঙ্গলবার জাতীয় গানের অবমাননা শাস্তিযোগ্য হওয়ার আইন বলবৎ হওয়ার পর জাতীয় গান গাওয়ার কিছু নিয়ম ছাত্রছাত্রীদেরও জেনে রাখা জরুরি।

গানটির ‘অফিসিয়াল ভার্সন’ বা সরকারি সংস্করণটি গাইলে কতটা গাইতে হবে, গাওয়ার সময় কী করতে হবে, কী ভাবে গান শুরু হবে, কখনই বা গাওয়া যাবে— এই সমস্ত বিষয়ে নির্দেশ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের বেঁধে দেওয়া একটি নিয়মাবলীতে।

১। ‘বন্দে মাতরম‌্‌’-এর সরকারি সংস্করণটিতে রয়েছে ছ’টি স্তবক। যা গাইতে আনুমানিক ৩ মিনিট ১০ সেকেন্ড সময় লাগার কথা। কোনও অনুষ্ঠানে এটি গাইলে ওই ছ’টি স্তবকই গাইতে হবে অনুষ্ঠানের শুরুতে এবং শেষে।

২। কোনও অনুষ্ঠানে যদি একই সঙ্গে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম‌্‌’ গাওয়া হয়, তবে সব সময়ে আগে জাতীয় গান গাইতে হবে, তার পরে গাইতে হবে জাতীয় সঙ্গীত।

৩। যে কোনও সরকারি অনুষ্ঠানে, কোনও অনুষ্ঠানে যদি রাষ্ট্রপতি আসেন, রাজ্যপাল আসেন বা কোনও প্যারেডে যদি জাতীয় পতাকা আনা হয়, তবে জাতীয় গান ‘বন্দে মাতরম‌্‌’ গাইতে হবে।

৪। যদি ব্যান্ডের মাধ্যমে ওই গান বাজানো হয়, তবে গান শুরুর আগে ধীর লয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত ড্রাম বাজিয়ে তার পরে গান বাজানো যাবে। যাতে শ্রোতারা বুঝতে পারেন জাতীয় গান গাওয়া হচ্ছে।

৫। সমবেত ভাবে জাতীয় গান গাইতে হবে পতাকা উত্তোলনের সময়ে, সাংস্কৃতিক বড় অনুষ্ঠানে এবং প্যারেডে। তার জন্য কয়্যারের ব্যবস্থা আগে থেকে করা যেতে পারে। প্রয়োজনে দর্শকাসনেও জাতীয় গানের কথা লেখা কাগজ সরবরাহ করা যেতে পারে।

৬। যখনই প্রকাশ্যে জাতীয় গানের সরকারি সংস্করণটি গাওয়া হবে, তখন শ্রোতাদের উঠে দাঁড়াতে হবে।

৭। যে কোনও অনুষ্ঠানেই জাতীয় গান বাজানোর অনুমতি মিলতে পারে, যদি সেই গান যথাযথ সম্মান দিয়ে এবং বিধি মেনে গাওয়া হয়।

Vande Mataram National song Ministry of Home Affairs Union Ministry National Anthem

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy