অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল (আইআইসি) ৭.০-এর বার্ষিক পারফরম্যান্স ও স্টার রেটিং প্রকাশ করল।
এআইসিটিই-এর চেয়ারম্যান যোগেশ সিংহ এবং মেম্বার সেক্রেটারি শ্যামা রথ এই রেটিং ঘোষণা করেছেন। এআইসিটিই-এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে উদ্ভাবন, সৃজনশীলতা এবং উদ্যোগ নেওয়ার মানসিকতা গড়ে তোলার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই রেটিং দেওয়া হয়।
এর পাশাপাশি যুক্তি ইনোভেশন চ্যালেঞ্জ এবং এআইসিটিই প্রডাক্টাইজেশন ফেলোশিপ-এর দ্বিতীয় পর্বের ফলও প্রকাশ করেছে এআইসিটিই। এই দুই উদ্যোগের লক্ষ্য হল সম্ভাবনাময় ধারণা ও উদ্ভাবনকে চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং সেগুলিকে প্রাথমিক ধারণার স্তর থেকে বাস্তব প্রয়োগের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
আরও পড়ুন:
এআইসিটিই-এর বক্তব্য, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উদ্ভাবনের সংস্কৃতি আরও শক্তিশালী করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ এই উদ্যোগগুলি। সমাজের জন্য কার্যকর সমাধান তৈরি করতে পারে এমন উদ্ভাবনকে সহায়তা দেওয়ার পাশাপাশি তার মাধ্যমে মূল্য তৈরি করাই এর লক্ষ্য। আইআইসি ৭.০-এর যোগদানকারী প্রতিষ্ঠান, উদ্ভাবক, শিক্ষক ও পড়ুয়াদের তাঁদের অবদানের জন্য অভিনন্দন জানিয়েছে এআইসিটিই।